ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বিচারপতি সিনহা টরন্টোয়

অাকাশ জাতীয় ডেস্ক:

পদত্যাগী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অস্ট্রেলিয়া থেকে সিঙ্গাপুর হয়ে কানাডা পৌঁছেছেন। তিনি এখন কানাডার টরন্টো শহরে অবস্থান করছেন বলে সেখানে বসবাসরত বাঙালি কমিউনিটির একজন নেতা জানিয়েছেন। সিলেটে যে দুজন আইনজীবীর হাত ধরে আইন পেশায় যোগ দিয়েছিলেন এস কে সিনহা তাদের একজনের বরাত দিয়ে তিনি বলেন, বিচারপতি সিনহা শুক্রবার রাতে টরন্টো পৌঁছান। “কতিপয় ঘনিষ্ঠজন ছাড়া তিনি কারও সাথে সাক্ষাৎ করতে বা কথা বলতে চান না।”

কানাডাভিত্তিক বাংলা পত্রিকা নতুন দেশের এক প্রতিবেদনে বলা হয়েছে, “বিচারপতি সিনহা পদত্যাগপত্র পাঠানোর কথা স্বীকার করেছেন। কানাডা যাওয়ার পথে সিঙ্গাপুরে বাংলাদেশের হাই কমিশনে শুক্রবার তিনি রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্রটি জমা দিয়েছেন। এর বাইরে এই বিষয়ে তিনি তার ঘনিষ্ঠজনদের সঙ্গেও এই মুহূর্তে কথা বলতে চাননি।”

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীনদের তোপের মুখে এক মাসের ছুটি নিয়ে গত ১৩ অক্টোবর অস্ট্রেলিয়া যান বিচারপতি সিনহা। ছুটি শেষ হওয়ার পরদিন শনিবার বঙ্গভবন থেকে তার পদত্যাগপত্র পাওয়ার কথা জানানো হয়। বিচারপতি সিনহার বড় মেয়ে সূচনা সিনহা থাকেন অস্ট্রেলিয়ায়। আর ছোট মেয়ে আশা সিনহার বসবাস কানাডার মানিটোবা প্রদেশে। এখন তিনি টরন্টোয় আছেন বা বিচারপতি সিনহা কখন মানিটোবা যাবেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

নতুন দেশ লিখেছে, বিচারপতি সিনহা আপাতত টরন্টোতেই থাকছেন। সেখানে তার বসবাস দীর্ঘ হতে পারে বলে তার সঙ্গে যোগাযোগ হয়েছে এমন কয়েকজন আভাস দিয়েছেন। ভ্রমণ ভিসায় কানাডায় এসে যে কেউ ছয় মাস পর্যন্ত দেশটিতে অবস্থান করতে পারেন। এরপর অসুস্থতা বা যুক্তিসঙ্গত কারণে সেটি বাড়ানোর আবেদন করলে কানাডা ইমিগ্রেশন বিষয়টি বিবেচনায় নিয়ে থাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

বিচারপতি সিনহা টরন্টোয়

আপডেট সময় ০১:২৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭