ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রংপুরের ঘটনা অশনি সংকেত: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুরে হিন্দুদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা অশনি সংকেত বলে মন্তব্য করেছে বিএনপি। শনিবার এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন। মহাসচিব বলেন, এ ঘটনা কোনো অশুভ উদ্দেশ্য নিয়ে সংঘটিত হয়েছে কিনা- তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এটা এক অশনি সংকেত।

শুক্রবার রংপুর-দিনাজপুর মহাসড়কের শলেয়াশা এলাকায় হযরত মুহাম্মদ (স.)কে নিয়ে ফেসবুকে কটূক্তি ও সেটি নিয়ে সহিংসতা সৃষ্টি হয়। দুষ্কৃতকারীরা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ করে।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ, তীব্র নিন্দা ও ধিক্কার জানান মির্জা ফখরুল। তিনি বলেন, বারবার সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা হলেও এই সরকারের আমলেই সংখ্যালঘুদের ওপর আক্রমণের মাত্রা সীমাহীন পর্যায়ে পৌঁছেছে। সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পারেনি এবং তাদের নিরাপত্তাও দিতে ব্যর্থ হয়েছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, ঐক্যবদ্ধ জনগণের প্রবল সাহসের কাছে কখনও কোনো অশুভ শক্তির উত্থান সম্ভব নয়। অবিলম্বে মহানবী হযরত মুহাম্মদ (স.)কে নিয়ে কটূক্তিকারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগকারী দুষ্কৃতকারীদেরও গ্রেফতার এবং শাস্তি দাবি করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

রংপুরের ঘটনা অশনি সংকেত: ফখরুল

আপডেট সময় ১২:৫৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭