ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী

কুকর্মের জন্যে শীর্ষ থাই রাজ কর্মকর্তা বরখাস্ত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কুকর্মের কারণে উচ্চপদস্থ একজন থাই রাজ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। থাই রাজা মহা ভাজিরালংকনের অধীনে কাজ করা তিনিই সর্বশেষ বরখাস্ত হওয়া কর্মকর্তা। শুক্রবার রাজ প্রসাদের এক বিবৃতিতে এ কথা বলা হয়। খবর এএফপি’র।

থাই রাজ পরিবারের ব্যুরো প্রধান ডিস্টন ভাজারোদায়ার বিরুদ্ধে বিবাহ বহির্ভুত সম্পর্ক স্থাপন এবং জোর করে প্রেমিকার গর্ভপাত করানোর অভিযোগ রয়েছে। তিনি প্রয়াত রাজা ভূমিবলের সময় গ্রান্ড চেম্বারলিন হিসাবে কর্মরত ছিলেন।

বিবৃতিতে আরো বলা হয়, তার বিরুদ্ধে আমদানি করা গাড়ির করফাঁকি দেয়ারও অভিযোগ রয়েছে। এছাড়া রয়্যাল ফাউন্ডেশনে অনুদানের বিষয়ে জাল ডকুমেন্ট তৈরী করতে কর্মীদের বাধ্য করারও অভিযোগ রয়েছে। তিনি এ ফাউন্ডেশনের প্রধান ছিলেন।

ভাজিরালংকন (৬৫) গত বছর তার পিতা রাজা ভূমিবলের মৃত্যুর পর রাজা হিসাবে অধিষ্ঠিত হন। রাজা ভূমিবল প্রায় সাত দশক রাজত্ব করেন। নতুন রাজা তার পিতার জনপ্রিয়তাকে পুঁজি করে রাজত্ব চালালেও রাজতন্ত্রের অবমাননার জন্য কঠোর আইনের কারনে সমালোচনার সন্মুখীন হচ্ছেন। ক্ষমতা আরোহনের পর নতুন রাজা পিতার আমলের অনেক কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

কুকর্মের জন্যে শীর্ষ থাই রাজ কর্মকর্তা বরখাস্ত

আপডেট সময় ১২:১৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭