ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান ‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০

প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে হবে: স্পিকার

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে হবে। তিনি বিশেষায়িত ও তথ্যপ্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষার মধ্য দিয়ে জীবন গঠনে শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছে। স্পিকার শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ. কে সুর।

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম. আনিস উদ-দৌলা, ইস্টার্ণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আলী রেজা ইফতেখার। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এডভোকেট মোল্লা মো. আবু কাউসার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অ্যাসোসিয়েশনের মহাসচিব রঞ্জন কর্মকার ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজা চৌধুরী বাবলী।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ৩২৫জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এই বৃত্তির আওতায় শিক্ষাথীদের আগামী ৪ বছর প্রতি মাসে ২ হাজার ৫শ’ টাকা করে দেয়া হবে। চলতি মাস থেকে এই বৃত্তির টাকা প্রদান করা হবে।

স্পিকার বলেন, সুশিক্ষায় শিক্ষিত হওয়া অবশ্যই জরুরি কিন্তু এর পাশাপাশি শিক্ষা জীবন শেষে পেশা নির্বাচনে কে কোথায় কাজ করতে চায় সেই লিঙ্কটা তৈরি করা অবশ্যই গুরুত্বপূর্ণ। এ জন্য শিক্ষা শেষে বা শেষ বর্ষের শিক্ষার্থীরা যেন কোন কর্পোরেট হাউজ ও ব্যবসা প্রতিষ্ঠানে তাদের দক্ষতা বৃদ্ধির কাজটি করতে পারে এ জন্য তাদের বাস্তব প্রশিক্ষণের জন্য ইন্টার্ণশীপ গ্রহণের সুযোগ তৈরি করে দিতে তিনি কর্পোরেট সেক্টরের প্রধানদের প্রতি আহবান জানান।

তিনি বলেন, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, কোন শিক্ষার্থী যাতে শিক্ষা জীবন থেকে ঝড়ে না পড়ে এজন্য অ্যালামনাই এসোসিয়েশনের এই উদ্যোগকে এগিয়ে নিতে হবে।আমাদের দেশের ছেলে-মেয়েরা যে মেধাবী ও প্রতিভার অধিকারী, তাদের জন্য যদি যথোপযুক্ত সুযোগ ও সক্ষমতা তৈরি করে দিতে পারি তাহলে তারা বিশ্বের যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে সেই প্রমান তারা অতীতেও রেখেছে ভবিষ্যতেও রাখবে।’

স্পিকার আরো বলেন, জাতির পিতা যে শোষণমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেই সমাজে যাতে কেউ পিছিয়ে না থাকে, বিশেষ করে সকল শিক্ষার্থীদের জন্য আমরা যেন সমান সুযোগ তৈরি করে দিতে পারি। টেকসই উন্নয়নের জন্য প্রবৃদ্ধির ফল সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে পৌছে দিতে সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ

প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে হবে: স্পিকার

আপডেট সময় ১১:০১:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭