ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

পুলিশ রাজনৈতিক প্রতিহিংসার শিকার: আইজিপি

অাকাশ জাতীয় ডেস্ক:

জঙ্গিবাদ সৃষ্টি ও সরকারের পতনের জন্য একটি মহল পুলিশের কাজে বিতর্ক সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। শনিবার চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কমিউনিটি পুলিশিং সমাবেশে তিনি একথা বলেন। এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

আইজিপি বলেন, “একটি বিশেষ মহল পুলিশের কাজ নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চায়। তারা চায় সরকারের পতন হোক। দেশে জঙ্গিবাদ সৃষ্টি হোক।” পৃথিবীর কোথাও জঙ্গিরা ‘সমঝোতা’ করে না মন্তব্য করে তিনি বলেন, “জঙ্গিদের নেটওয়ার্ক আমরা বের করেছি। ২৭টি অভিযান করেছি। আমাদের সফলতা আছে। জঙ্গিদের সারেন্ডার করার জন্যে বারবার অনুরোধ করেছি। কিন্তু আমরা তাদের বুঝিয়ে সারেন্ডার করিয়েছি; অথচ একটি বিশেষ মহল এ নিয়ে প্রশ্ন তুলছে।”

কে কোন দলের, কোন গোষ্ঠীর তা না দেখে পুলিশ অপরাধীদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে উল্লেখ করে আইজিপি বলেন, “পুলিশ রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ২০১৩ সালে পুলিশকে টার্গেট করে ১৬ জন পুলিশ হত্যা করেছে। তাদের উদ্দেশ্য ছিল পুলিশের মাঝে ভীতি সঞ্চার করা।” সবধরনের অরাজকতা দূর করতে কমিউনিটি পুলিশ সদস্যদের পুলিশের পাশে থাকার আহ্বান জানান আইজিপি।

শহীদুল হক বলেন, জনগণ পুলিশের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখলে দালাল টাউটরা সুবিধা নিতে পারবে না। জনগণ ও পুলিশের মধ্যে সেতুবন্ধ সৃষ্টি করতেই কমিউনিটি পুলিশিং গঠন করা হয়েছে। পুলিশের প্রতি আস্থার পরিবশ সৃষ্টির মাধ্যম হিসেবে কমিউনিটি পুলিংশ ব্যবস্থা কার্যকর ভূমিকা পালন করছে বলে দাবি করেন আইজিপি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান, ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

পুলিশ রাজনৈতিক প্রতিহিংসার শিকার: আইজিপি

আপডেট সময় ১০:২৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭