ঢাকা ০৯:২১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী আমরা ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি : মির্জা ফখরুল জুলাইয়ে দেশে এলো ৩৫ হাজার ৪০০ কোটি টাকার রেমিট্যান্স মার্কিন চুক্তির মাঝেই গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ডাক ইসরাইলের স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে জুলাইয়ের ভিত্তি রচিত হয় : পানিসম্পদমন্ত্রী বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে যাত্রাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ

সোহরাওয়ার্দী উদ্যানে বক্তৃতা দেবেন পোপ ফ্রান্সিস

অাকাশ জাতীয় ডেস্ক:

খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস ৩০ নভেম্বর ঢাকায় আসছেন। পরদিন ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হাজির হবেন পোপ। এদিন সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত সর্বসাধারণকে দর্শন দেবেন। এসময় ১৬ জন যাজককে অভিষিক্ত করা হবে। শুধু খ্রিস্টান নয় বরং সকল ধর্মের মানুষই এইসময় পোপের সাথে দেখা করার সুযোগ পাবেন।

বুধবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে সাক্ষাৎকালে পোপের বাংলাদেশ সফরের প্রধান সমন্বয়ক বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ এ তথ্য জানান। বিশপ শরৎ আরও জানান, ৩০ নভেম্বর পুরো দিনটি জুড়েই পোপ রাষ্ট্রীয় সফর কর্মসূচি চালাবেন। এদিন ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতিজাদুঘর পরিদর্শন ও রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের কথা আছে তার।

পরদিন সোহরাওয়ার্দী উদ্যানের অনুষ্ঠানের পর দুপুরে ভ্যাটিকান সিটির ঢাকা অ্যাম্বেসিতে পোপের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিসেম্বরের দ্বিতীয় দিন সকালে তেজগাঁও চার্চ এবং সেখানে মাদার তেরেসা অরফানেজ সেন্টার পরিদর্শনের পর বিকেলে নটরডেম কলেজে যুব সম্মেলন এবং নটরডেম ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এভাবেই পোপের বাংলাদেশ ভ্রমণ শেষ হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দোয়া কবুলের বিশেষ ১০ মুহূর্ত: যে সময় আল্লাহর রহমতের দরজা উন্মুক্ত থাকে

সোহরাওয়ার্দী উদ্যানে বক্তৃতা দেবেন পোপ ফ্রান্সিস

আপডেট সময় ১০:২৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭