ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাধা না দিলে জনসমাগম রেকর্ড ছাড়াবে: আব্বাস

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার তো সব কাজে বাধা দেয়। এবার যদি সরকার বাধা না দেয় তাহলে লোকসমাগম অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। আজ শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

আব্বাস বলেন, ‘ম্যাডামের (বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া) দেশে ফেরার সময় বিমানবন্দরে যেতে নেতাকর্মীদের বাধা দেওয়া হয়। এরপরও সেদিন কীভাবে নেতাকর্মীদের ঢল নেমেছিল তা দেশবাসী দেখেছে। এবার যদি সরকার বাধা না দেয় তাহলে লোকসমাগম অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে।’

বিএনপি নেতা আরো বলেন, ‘কী প্রয়োজন বাধা দেওয়ার? সমাবেশ করতে দিন নির্বিঘ্নে। জনগণের সমাবেশ করতে দিন। এরপর হয়তো আপনারাও করবেন। জনগণই সবকিছু বিচার করুক। গণতান্ত্রিক আচরণ করুন।’

মির্জা আব্বাস বলেন, ‘আমাদের মধ্যে স্বভাবতই আনন্দ কাজ করছে। সারা দেশ থেকে লোকজন আসবে। আশা করবে, সরকার জল, সড়ক, রেলপথ কোথাও বাধা দেবে না।’

এ সময় বিএনপির ভাইস সেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাধা না দিলে জনসমাগম রেকর্ড ছাড়াবে: আব্বাস

আপডেট সময় ১১:৪৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭