ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সৌদিতে ১০০ বিলিয়ন ডলার আত্মসাৎ, আটক ২০৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে ১০০ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগে সিনিয়র প্রিন্স, মন্ত্রী ও প্রভাবশালী ব্যবসায়ীসহ ২০৮ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বৃহস্পতিবার রাতে দেশটির রাজধানী রিটজ কার্লটন হোটেলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সৌদি আরবের অ্যাটর্নি জেনারেল শেখ সাউদ আল-মুজিব জানান, মোট ২০৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হলেও, এর মধ্যে সাতজনের বিরুদ্ধে কোনো অভিযোগ না এনেই ছেড়ে দেওয়া হয়েছে। তবে তিনি জিজ্ঞাসাবাদের আওতায় থাকা ব্যক্তিদের নাম প্রকাশ করেননি। তিনি বলেন, তাদের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ রয়েছে।

শেখ সাউদ আল-মুজিব একথাও নিশ্চিত করেছেন জিজ্ঞাসাবাদের কারণে দেশটিতে স্বাভাবিক ব্যবসা বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না। কারণ শুধু ওইসব ব্যক্তিদের অ্যাকাউন্টই জব্দ করা হয়েছে।

নতুন করে গঠিত দুর্নীতি বিরোধী কমিটির উদ্যোগে এ তদন্ত চলছে বলেও জানান শেখ সৌদ আল-মুজিব। যার দায়িত্বে রয়েছেন ৩২ বছর বয়সী নতুন ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন সালমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদিতে ১০০ বিলিয়ন ডলার আত্মসাৎ, আটক ২০৮

আপডেট সময় ০২:৪৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭