ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

দক্ষিণ আফ্রিকা সফরেই হাথুরুসিংহে পদত্যাগের কথা জানিয়েছিলেন: পাপন

আকাশ স্পোর্টস ডেস্ক:

জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকনইফোর সৌজন্যে বৃহস্পতিবার দুপুরেই বাংলাদেশের ক্রিকেটাঙ্গণে বড় একটি খবর ছড়িয়ে পড়ে। জাতীয় দলের প্রধান কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে নাকি বিসিবির কাছে পদত্যাগ পত্র দিয়েছেন। এই গুঞ্জন নিয়ে প্রথমে বিসিবির ঊর্ধ্বতন কেউ মুখ খুলতে না চাইলেও সন্ধ্যায় সংবাদ সম্মেলন আহ্বান করেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। সেখানে তিনি হাথুরুসিংহের পদত্যাগ নিয়ে বললেন সবিস্তারে।

বিসিবি সভাপতির দাবি, দক্ষিণ আফ্রিকা সফরেই নাকি হাথুরুসিংহে পদত্যাগের কথা জানিয়েছিলেন তাকে। প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগেই নাজমুল হাসানকে ই-মেইলের মাধ্যমে পদত্যাগের ইচ্ছা জানিয়েছিলেন হাথুরু। কিন্তু সিরিজ চলাকালে এমন বিষয় নিয়ে কথাবার্তা চালানোর প্রয়োজন বোধ করেননি বিসিবি সভাপতি। এরপর সিরিজ শেষে ছুটি কাটাতে নিজ দেশ শ্রীলঙ্কায় চলে যান কোচ।

এখন পর্যন্ত কোচ ছুটিতেই আছেন। এদিকে জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত বিপিএল নিয়ে। ঠিক এই মুহুর্তে কী ভাবছে বিসিবি?

নাজমুল হাসান বললেন, ‘বারবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। কোচের সঙ্গে কথা না বলে এ বিষয়ে কোনো মন্তব্য কিংবা পরবর্তী কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না বোর্ড।’ নভেম্বরের ১৫ তারিখ বাংলাদেশে ফিরে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আছে হাথুরুসিংহের। বিসিবি সভাপতি সে পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে বললেন। ওই সময় কোচের সঙ্গে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

দক্ষিণ আফ্রিকা সফরেই হাথুরুসিংহে পদত্যাগের কথা জানিয়েছিলেন: পাপন

আপডেট সময় ১২:০৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭