ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

বিপিএলে দ্রুত হাফ-সেঞ্চুরির রেকর্ড চিটাগং ভাইকিংসের

আকাশ স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের ইতিহাসে দল হিসেবে দ্রুত হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েছে চিটাগং ভাইকিংস। বিপিএলের চলমান ও পঞ্চম আসরের সপ্তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের প্রথম ৩ ওভারেই ৫০ রান পূর্ণ করে চিটাগং ভাইকিংস। ফলে দল হিসেবে বিপিএলের ইতিহাসে দ্রুত ৫০ রানের মাইলফলক স্পর্শ করে চিটাগং।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং-এ নামে চিটাগং। দলকে উড়ন্ত সূচনা এনে দেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক লুক রঞ্চি। তার বিধ্বংসী ব্যাটিং চিটাগংকে ৩ ওভারেই ৫০ রান এনে দেয়। এই তিন ওভারে ৫টি ছক্কা ও ৪টি বাউন্ডারি মারেন রঞ্চি। রেকর্ডের পাতায় দলের নাম তুলে দ্রুততম হাফ-সেঞ্চুরির তালিকায় নিজেও নামও তুলেন রঞ্চি। ১৯ বলে হাফ-সেঞ্চুরি পান এই ডান-হাতি ব্যাটসম্যান। বিপিএলের ইতিহাসে এটি তৃতীয় দ্রুত হাফ-সেঞ্চুরি।
দলীয় ৯৯ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে রঞ্চি বিদায় নেন। ৭টি করে চার ও ছক্কায় মাত্র ৩৫ বলে নিজের ৭৮ রানের ইনিংসটি সাজান রঞ্চি।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

বিপিএলে দ্রুত হাফ-সেঞ্চুরির রেকর্ড চিটাগং ভাইকিংসের

আপডেট সময় ১১:৫৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭