ঢাকা ১১:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সোনা চোরাচালান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দিলদার

অাকাশ জাতীয় ডেস্ক:

শুল্ক গোয়েন্দা বিভাগ দাবি করেছেন, সোনা চোরাচালান সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ। এই তথ্য তাদের বিরুদ্ধে দায়েরককৃত মামলা ও আগামীতে সোনা চোরাচালান রোধে সহায়ক হবে। এর আগে গত রোববার সোনা চোরাচালান সংক্রান্ত মানিলন্ডারিং মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ, গুলজার আহমেদ ও আজাদ আহমেদকে ১ দিনের রিমান্ডে নেয় শুল্ক গোয়েন্দা। রিমান্ডে নেয়ার পর গোয়েন্দা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে তিনি এ সব তথ্য জানান।

এ সময় আপন জুয়েলাসের্র তিন মালিকের কাছ থেকে তাদের সকল সম্পদের তথ্য নেওয়া হয়েছে বলেও জানিয়েছে শুল্ক গোয়েন্দা সূত্র। এছাড়া কিভাবে তারা এত সম্পদের মালিক হয়েছেন এবং তারা কিভাবে সোনা আমদানি বা গ্রাহকদের কাছ থেকে কিনতেন সে বিষয়েও তথ্য দিয়েছেন তারা। তবে দিলদার আহমেদ সোনা চোরাচালান সম্পর্কে এমন কিছু তথ্য দিয়েছেন, যা আগামীতে সোনা চোরাচালানকারীদের ধরতে পুলিশকে ব্যাপক সহায়তা দিবে।

রোববার জেলহাজত থেকে তাদের শুল্ক গোয়েন্দার সদর দফতরে আনা হয়। সারাদিন তাদের জিজ্ঞাসাবাদ করেন সহকারী রাজস্ব কর্মকর্তা ফরিদ আহমেদ, মো. জাকির হোসেন ও শিপু সরকার। জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা সোনা চোরাচালান ও মানিলন্ডারিং বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন বলে জানা গেছে। এগুলো তদন্ত ও বিচারিক কাজে সহায়ক হবে। এর আগে গত ২ নভেম্বর শুল্ক গোয়েন্দার আবেদনের পরিপ্রেক্ষিতে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন সিএমএম আদালত। একদিনের রিমান্ড শেষে সোমবার সকাল সাড়ে ১০টায় আসামিদের সিএমএম কোর্টে সোপর্দ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সোনা চোরাচালান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দিলদার

আপডেট সময় ০৩:২৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭