ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিপিএলে অসদাচরণে সাব্বিরের দেড় লাখ টাকা জরিমানা

আকাশ স্পোর্টস ডেস্ক:

এবারের বিপিএলে সিলেট সিক্সার্সের অনবদ্য পারফরম্যান্সের পাশে ‘বিতর্ক’ শব্দটা একটু বেমানান। তবে এ বিতর্কই এখন পিছু ধরেছে সিলেটের।

প্রথম দিনে শৃঙ্খলাভঙ্গের দায়ে সতর্ক হন দলের অধিনায়ক ও ম্যানেজার।

আর দ্বিতীয় ম্যাচে রোববার আম্পায়ারকে গালি দিয়ে দেড় লাখ টাকা জরিমানার মুখে পড়লেন দলটির আইকন খেলোয়াড় সাব্বির রহমান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ শেষে প্রতিপক্ষের খেলোয়াড় ও আম্পায়ারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় সাব্বির গালি দেন আম্পায়ার মাহফুজুর রহমানকে। আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় নাকি সাব্বির এমন আচরণ করেছেন।

এ ঘটনায় আচরণবিধি ভঙ্গের দায়ে সাব্বিরকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়। আর তার নামের পাশে যোগ হয় ৩ ডিমেরিট পয়েন্ট। আর এক পয়েন্ট যোগ হলেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন তিনি।

গত বিপিএলেও শৃঙ্খলাভঙ্গের দায়ে ১২ লাখ টাকা জরিমানার সম্মুখীন হয়েছিলেন সাব্বির।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিপিএলে অসদাচরণে সাব্বিরের দেড় লাখ টাকা জরিমানা

আপডেট সময় ১২:০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭