ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সামনে এলো দেবসেনা আনুশকার ‘ভাগমতি’র ভয়ানক লুক!

আকাশ বিনোদন ডেস্ক:

অবশেষে সামনে এসেছে বাহুবলী তারকা আনুশকার ‘ভাগমতি’ লুক। সোমবার ভোরে ‘ভাগমতি’র ফার্স্ট লুক সামনে আসার কথা থাকলেও পরে সময় বদলে বিকালে প্রকাশ করা হয়।

পাশাপাশি ‘ভাগমতি’র ইংলিশ বানান Bhagmati থেকে বদলে Bhaagamathie করা হয়। এসবই করা হয় নিউমারোলজিস্ট পরামর্শ মেনে।

‘বাহুবলী’র পাহাড় প্রমাণ সাফল্যের পর আনুশকার পরবর্তী ছবি ‘ভাগমতি’ নিয়ে মানুষের উৎসাহের অন্ত নেই। আর মঙ্গলবার অনুষ্কার জন্মদিনের ঠিক একদিন আগেই অর্থাৎ সোমবার ইভি ক্রিয়েশনের তরফ থেকে পোস্টার প্রকাশ করা হল।

আনুশকার এই ছবিটি আদতে একটি পিরিয়ড থ্রিলার, যেটি তামিল, তেলেগু ও মালায়লাম ভাষায় মুক্তি পেতে চলেছে। সাধারণত পোস্টার দেখেই ফিল্মের ধরণ বোঝা যায়। এ ক্ষেত্রেও হয়েছে তাই। তবে ‘ভাগমতি’ পোস্টার দেখে সিনেমার পরিণতি সম্পর্কে তেমন ধারণা করা যাচ্ছে না। ফলে এই পোস্টার ফিল্ম নিয়ে দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিচ্ছে বহুগুণ।

আশা করা যায় অনুষ্কার এই ফিল্ম আরোও বেশি রোমাঞ্চকর হবে। যদিও ফিল্মটি ২০১৮ সালে ঠিক কবে মুক্তি পাচ্ছে তা এখনও জানা যায় নি। তবে একটা কথা বলতেই হয়, আনুশকাকে এর আগে এমন রূপে কখনোও দেখা যায়নি। আর আনুশকার এই ‘ভয়ানক লুক’ শিহরণ জাগানোর জন্য যথেষ্ঠ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সামনে এলো দেবসেনা আনুশকার ‘ভাগমতি’র ভয়ানক লুক!

আপডেট সময় ১১:০৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭