ঢাকা ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশে সময় বাড়ল ৪ সপ্তাহ

অাকাশ জাতীয় ডেস্ক:

নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশে আবারও সরকারকে ৪ সপ্তাহ সময় দিয়েছেন আপিল বিভাগ। রোববার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়ে দেন।

কয়েক দফা সময় বাড়ানোর পর ৫ নভেম্বরের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশনা ছিল আপলি বিভাগের। কিন্তু আজ সর্বশেষ দিন রাষ্ট্রপক্ষের আইনজীবী সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করে ৩ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের আদেশ দেন।

প্রসঙ্গত, ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ের আলোকে অধঃস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল। কিন্তু দীর্ঘদিনেও তা প্রণয়ন না হওয়ায় আপিল বিভাগের নির্দেশনায় ২০১৫ সালের ৭ মে আইন মন্ত্রণালয় একটি খসড়া শৃঙ্খলাবিধি প্রস্তুত করে সুপ্রিম কোর্টে পাঠায়।

২০১৬ সালের ২৮ আগস্ট এ বিষয়ে শুনানিকালে আপিল বিভাগ বলেন, একটি খসড়া ডিসিপ্লিনারি রুলস তারা (সরকার) দাখিল করেছে। এটি ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার হুবহু অনুরূপ, যা মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থী। এখন আমরা কমিটি করে একটি রুলস তৈরি করে দিয়েছি।

এটির আলোকে শৃঙ্খলাবিধি তৈরি করে ২০১৬ সালের ৬ নভেম্বর আপিল বিভাগকে জানাতে সরকারের প্রতি নির্দেশনা ছিল। কিন্তু শৃঙ্খলাবিধির ওই গেজেট জারি না হওয়ায় আপিল বিভাগ ক্ষোভ প্রকাশ করেন। এর পর গেজেট প্রকাশের জন্য সময় চেয়ে বেশ কয়েকবার আবেদন করে রাষ্ট্রপক্ষ। প্রতিবারই আদালত এসব আবেদন মঞ্জুর করেন, আজ যার ধারাবাহিকতায় আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত সময় দেয়া হল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশে সময় বাড়ল ৪ সপ্তাহ

আপডেট সময় ০২:৩৭:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭