ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জনগণের স্বার্থে প্রধানমন্ত্রীকে ছুটি দিন: গয়েশ্বর

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মাস ধরে দেশে ফিরেছন কিন্তু তিনি অফিস আদালতে যাচ্ছেন না কেন? তিনি কি অসুস্থ? যদি তিনি (প্রধানমন্ত্রী) অসুস্থ হয়ে থাকেন তাহলে আইনমন্ত্রীকে বলতে চাই প্রধান বিচারপতিকে যদি অসুস্থতার কারণে ছুটি দিয়ে থাকেন, তাহলে সেই কারণেই জনগণের স্বার্থে প্রধানমন্ত্রীকেও ছুটি দিন। শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে এ সভার আয়োজন করে জিয়া নাগরিক ফেরাম ( জিনাফ) নামের একটি সংগঠন।

নির্বাচন প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ২৫ জানুয়ারি ১৯৭৫ সালে নির্বাচনকে প্রথম বাক্সে বন্দী করা হয়েছে পরে ৭ নভেম্বর তা উদ্ধার হয়। আবার ২০১৪ সালের ৫ জানুয়ারি গণতন্ত্রকে গুম করা হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রীসহ ক্ষমতাসীন দলের নেতারা ষড়যন্ত্রকরে গণতন্ত্রকে ক্রসফায়ারে দেয়ার ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসাথে হতে পারে না। তেঁতুল আর দুধ যেমন একসঙ্গে রাখা যায় না ঠিক তেমনি আওয়ামী লীগ আর গণতন্ত্র এক সঙ্গে রাখলে গণতন্ত্র নষ্ট হয়ে যাবে। তাই গণতন্ত্রকে ফিরে পেতে হলে আওয়ামী লীগকে আমাদের সঠিকভাবে শিক্ষা দিতে হবে। দেশে গণতন্ত্রের বিরুদ্ধে কোনো উপদ্রোপ থাকলে বিএনপি নির্বাচনে যাবে না। আর আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে বাংলা দেশে কোন নির্বাচন হবেনা বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি লায়ন মিয়া মহাম্মদ আনেয়ারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, কর্মজীবী দলের সাধারণ সম্পাদক আলতাফ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জনগণের স্বার্থে প্রধানমন্ত্রীকে ছুটি দিন: গয়েশ্বর

আপডেট সময় ১২:৫৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭