ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘বিবারের সাথে ঘুরছি মানেই প্রেম করছি না’

আকাশ বিনোদন ডেস্ক:
আবারও বিবারে মজেছেন সেলেনা গোমেজ। তবে এবার আর প্রেমের সম্পর্কে ইঙ্গিত দিচ্ছে না তারা। সম্পর্ক ভাঙে, কিন্তু বন্ধুত্ব রয়ে যায়।—এমনটাই হয়েছে যেন হলিউডের আলোচিত তারকা জুটি জাস্টিন বিবার ও সেলেনা গোমেজের। টিনএজ সেনসেশন এই জুটির দীর্ঘ ৩ বছরের প্রেমের সমাপ্তি ঘটে ২০১৪ সালে। তারপর দীর্ঘসময় কেটে গেছে। মাঝে নতুন প্রেম হয়েছিল সেলেনা গোমেজের, কিন্তু সেই প্রেমও হয়নি দীর্ঘস্থায়ী।
এক সময়ের তারকা জুটি বিবার ও সেলেনা সম্প্রতি আবারও ভালো সম্পর্কে জড়িয়েছেন। একসঙ্গে সময় কাটানো শুরু করেছেন তারা। আর সেই সুবাদেই এ দু’জনকে সেদিন দেখা যায় ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট লেক ভিলেজের একটি ক্যাফেতে। একসঙ্গে দু’জন এসেছিলেন সকালের নাস্তা সারতে। এ সময় দু’জন সাইকেল চালানোর দক্ষতাও দেখান। নজর এড়াতে দু’জনেই হুড তোলা জ্যাকেটের আশ্রয় নিলেও শেষ পর্যন্ত পাপারাজ্জিদের চোখ এড়াতে পারেননি। বিচ্ছেদের পর এটি ছিল দু’জনের তৃতীয় সাক্ষাত্। আর সাবেক প্রেমিক জুটির হঠাত্ করেই ঘনিষ্ঠ হওয়ায় গুঞ্জন ছড়াচ্ছে হলিউডের সঙ্গীত পাড়ায়। হলিউডের পত্রিকাগুলোর দাবি, আবারও প্রেমে মজেছেন বিবার ও সেলেনা।
তবে বিষয়টি স্বীকার করছেন না সেলেনা। তিনি বলেন, ‘বিবারের সাথে আমার এখন ভালো সময় যাচ্ছে এটা ঠিক। কারণ এই মুহূর্তে আমরা অবসরে আছি। তাই একসাথে সময় কাটাচ্ছি। বিবারের সাথে ঘুরছি মানেই প্রেম করছি না। গণমাধ্যমে আমাদের নিয়ে অনেক গুঞ্জন রটছে। কিন্তু তেমন কিছুই নয়। তাই আশা করবো এমন সংবাদ আর পড়তে হবে না।’
Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘বিবারের সাথে ঘুরছি মানেই প্রেম করছি না’

আপডেট সময় ১১:৪৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭