ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুয়ালালামপুরে পুলিশি অভিযানে ৬০ বাংলাদেশি আটক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের সর্ববৃহৎ গার্মেন্টস সামগ্রীর পাইকারী মার্কেট হাংতুয়া কেনাঙ্গা হোলসেল সিটিতে বুধবার অভিযান চালানো হয়। এসময় প্রায় ৬০ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় শতাধিক অভিবাসী শ্রমিককে গ্রেফতার করা হয়।

মার্কেটে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা জানান, স্থানীয় সময় সকাল ১১টায় হঠাৎ করেই সাদা পোশাকের ইমিগ্রেশন, পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা মার্কেটে ঢুকে কাগজপত্র চেক করতে শুরু করে।   এসময় পুরো মার্কেট জুড়ে আতঙ্ক শুরু হয়ে যায়।   ২টা পর্যন্ত চলে এ অভিযান।   কাগজপত্র চেক করে সেখানে কর্মরত প্রায় ৬০জন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় শতাধিক শ্রমিককে আটক করা হয়।

কেনাঙ্গা হোলসেল সিটিতে কর্মরত নোয়াখালী কোম্পানীগঞ্জের পিয়াস মাহমুদ এই প্রতিনিধিকে জানান, আটক বাংলাদেশিদের অনেকরই কাগজপত্র ছিল।   তা স্বত্ত্বেও যৌথবাহিনী তাদের আটক করে নিয়ে যায়।   কারণ তারা এখানে বিভিন্ন মালিকের দোকানে কাজ করলেও তাদের বৈধ কাগজপত্র ও চলমান বৈধকরণ প্রক্রিয়া মাই-ইজি ও ই- কার্ড করা ছিল অন্য মালিকের নামে।

Tag :
আপলোডকারীর তথ্য

দুর্গাপূজার আনন্দে ধুনুচি নাচ আর বিয়ের প্রস্তুতিতে মিমি

কুয়ালালামপুরে পুলিশি অভিযানে ৬০ বাংলাদেশি আটক

আপডেট সময় ১২:৫৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭