ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৭ বছরের বন্ধুত্ব, অতঃপর তাসকিনের বিয়ে

আকাশ স্পোর্টস ডেস্ক:

দীর্ঘ ৭ বছরের বন্ধুত্বের পর বিয়ের পিড়িতে বসেছেন জাতীয় দলের তরুণ পেস বোলার তাসকিন আহমেদ। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি কনভেনশন হলে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

জানা গেছে, কনে রাবেয়া নাঈমা  ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)’এ অর্থনীতিতে স্নাতক করছেন। তাসকিনও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সাত বছরে ধরে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল। তাদের দু’জনের বাসাই মোহাম্মদপুরে।

বিয়ের অনুষ্ঠানে তাসকিন আহমেদের নিকটাত্মীয় ছাড়াও জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার উপস্থিত ছিলেন বলে জানা গেছে। ইতোমধ্যে তাসকিন ও তার নববধূ্ নাঈমার বেশ কয়েকটি ছবি ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।

তাৎক্ষনিকভাবে বিয়ে প্রসঙ্গে তাসকিনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও বিষয়টি নিশ্চিত করেছেন তাদের পরিবারের এক ঘনিষ্ঠ বন্ধু। দক্ষিণ আফ্রিকা সফরের আগেই বিয়ের দিনক্ষণ ঠিক করা হয় বলে জানা গেছে।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সফর শেষে মঙ্গলবার সকালে দেশে ফেরেন তাসকিন আহমেদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৭ বছরের বন্ধুত্ব, অতঃপর তাসকিনের বিয়ে

আপডেট সময় ১০:২৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭