ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

মার্কিন নির্বাচনে রুশ সংযোগ, ট্রাম্পের সাবেক সহযোগী অভিযুক্ত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ সংযোগ নিয়ে তদন্ত দলের পক্ষ থেকে দায়ের করা প্রথম অভিযোগপত্রটি প্রকাশ করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ওই অভিযোগপত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবিরের সাবেক ম্যানেজার পল মানাফোর্ট এবং তার সাবেক ব্যবসায়িক সহযোগী রিক গেটসকে অভিযুক্ত করা হয়েছে। তাদের দুজনকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। তবে মানাফোর্ট এবং গেটস এর বিরুদ্ধে দায়ের করা অভিযোগের ধরন জানা যায়নি বলে উল্লেখ করেছে বিবিসি।

শুক্রবার (২৭ অক্টোবর) রুশ হস্তক্ষেপ সংক্রান্ত তদন্তে বেরিয়ে আসা প্রথম অভিযোগগুলো আমলে নেয় যুক্তরাষ্ট্রের ফেডারেল গ্র্যান্ড জুরি। তবে ফেডারেল বিচারপতির আদেশ অনুযায়ী অভিযোগপত্রটি গোপন রাখা হয়। আর সেকারণে অভিযোগগুলো কী এবং কাদের বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের করা হয়েছে সে ব্যাপারে তখন স্পষ্ট করে জানা যায়নি। অবশ্য, সোমবার (৩০ অক্টোবর) সকালের দিকে অভিযোগপত্রটি প্রকাশ করা হতে পারে গুঞ্জন শোনা যাচ্ছিল।

উল্লেখ্য, জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো দাবি করে, ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে দিতে ট্রাম্পকে সহযোগিতার উদ্দেশ্যে প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেছিল রাশিয়া। তাদের অভিযোগ, হ্যাকিং, লজ্জাজনক ইমেইল প্রকাশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রপাগান্ডা ছড়িয়ে হিলারি নির্বাচনি প্রচারণা বাধাগ্রস্ত করতে চেয়েছিল দেশটি। তবে ট্রাম্প শিবির ও রাশিয়া বরাবরই সে অভিযোগ অস্বীকার করে আসছে। বিশেষ কাউন্সেল এবং সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলারের নেতৃত্বে অভিযোগটির তদন্ত চলছে। তদন্তের অংশ হিসেবে হোঁয়াইট হাউসের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের সাক্ষাৎকার নিয়েছেন মুলার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

মার্কিন নির্বাচনে রুশ সংযোগ, ট্রাম্পের সাবেক সহযোগী অভিযুক্ত

আপডেট সময় ১১:৪১:২৩ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭