ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

চৌদ্দগ্রাম ও ফেনীতে বিএনপির ব্যাপক শোডাউন

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কক্সবাজার যাওয়ার পথে অভ্যর্থনা জানাতে কুমিল্লার চৌদ্দগ্রাম ও ফেনীর মহিপালে ব্যাপক শোডাউন দিচ্ছেন দলটির নেতাকর্মীরা। এসময় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলা, বাধা-বিপত্তি ও ব্যারিকেড দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, বাধা উপেক্ষা করেই দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ফেনীর মহিপালে জমায়েত হন বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী। এর আগে কক্সবাজারের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসা বিএনপি চেয়ারপারসনের জিয়ার গাড়িবহর কুমিল্লা পার হয়ে চৌদ্দগাম পৌঁছে। শনিবার বেলা সাড়ে ৩ টার দিকে খালেদা জিয়ার গাড়িবহরটি কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় এসে পৌঁছলে পথে পথে সংবর্ধনা নিয়ে গাড়ি বহর এগিয়ে চলেছে।

বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী আইন-শৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান।

এদিকে, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বাধা ও রাস্তার ব্যারিকেড উপেক্ষা করেই খালেদা জিয়াকে একনজর দেখতে হাজার হাজার বিএনপি নেতাকর্মী ফেনী শহরে জড়ো হয়েছেন। খালেদা জিয়া এসে পৌঁছা পর্যন্ত নেতাকর্মীদের সংখ্যা ৫০ হাজার ছাড়াতে পারে ধারণা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

চৌদ্দগ্রাম ও ফেনীতে বিএনপির ব্যাপক শোডাউন

আপডেট সময় ০৬:২৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭