ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রতিরক্ষা বাহিনী ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: খসরু

ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সেনাবাহিনী মোতায়েন করতে হবে। প্রতিরক্ষা বাহিনী ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জাতীয় প্রেসক্লাবে শুক্রবার বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ কেন সেনাবাহিনী মোতায়েনের বিরুদ্ধে আমরা বুঝতে পারছি। তারা আশঙ্কা করছে সেনাবাহিনী থাকলে কেন্দ্র দখল করা যাবে না, আগের রাতে ভোটের বাক্স ভরা যাবে না। একটা সুষ্ঠু নির্বাচন প্রতিফলিত হবে।

সেনাবাহিনীকে ম্যাজেস্ট্রেসি ক্ষমতা দেয়া হলে ‘মার্শাল ল’ আসবে যারা বলে তাদের জ্ঞান পাপী হিসেবে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ম্যাজেস্ট্রেসি ক্ষমতা মানে বিচারিক ক্ষমতা দেয়া নয়। পুলিশেরও ম্যাজেস্ট্রেসি ক্ষমতা রয়েছে। পুলিশ কি বিচার করে? করে না। সেই রকম সেনাবাহিনীকেও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে যাতে তারা আইন-শৃঙ্খলা রক্ষা করতে পারে, জনগণকে রক্ষা করতে পারে।

এছাড়া নির্বাচনের আগে বর্তমান সংসদ ভেঙ্গে দেয়ার পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার দাবিও জানান তিনি।

এসময় আয়োজক সংগঠনের উপদেষ্টা রেজাবুদ্দৌলাহ চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রতিরক্ষা বাহিনী ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: খসরু

আপডেট সময় ০৯:১৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭