ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উত্তর কোরিয়ার থেকেও ভয়ঙ্কর পাকিস্তান: মার্কিন সিনেটর

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পরমাণু অস্ত্র ভাণ্ডারের উপর কোনও নিয়ন্ত্রণ নেই পাকিস্তানের প্রশাসনের। তাই মার্কিন সিনেটর ল্যারি প্রেসলার পাকিস্তান উত্তর কোরিয়ার থেকেও ভয়ঙ্কর জায়গা বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, পাকিস্তানে অস্ত্র চুরি হয় কিংবা বিক্রিও হয়। দুই দেশই খুব ভয়াবহ বলে বর্ণনা দেন তিনি।

তিনি আশঙ্কা করছেন, পাকিস্তানের পরমাণু অস্ত্র আমেরিকার বিরুদ্ধেও ব্যবহার করা হতে পারে। পাকিস্তানি জেনারেল কিংবা কর্নেলদের কাছ থেকে এসব অস্ত্র কেউ নিতে নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

তিনি আরও বলেন, পাকিস্তানে এসব অস্ত্র পাঠিয়ে দেওয়া কোনও ব্যাপার নয়। ঠিক যেমন মাত্র ২০-৩০ জন মিলে এক একটা সাধারণ অপারেশনে আমেরিকাকে তছনছ করে দেওয়া হয়েছিল ৯/১১-য়। তার দাবি পাকিস্তানের পরমাণু বোমার কোনও নিয়ন্ত্রণ নেই। সেগুলো চুরিও হয়, বিক্রিও হয়।

আগেই এক প্রতিবেদনে জানা গিয়েছিল, পাকিস্তানের নয়টি গোপন জায়গায় লুকনো আছে পরমাণু অস্ত্র। আর এসব জায়গা থেকে সহজেই অস্ত্রগুলো ছিনিয়ে নিতে পারে জঙ্গিরা। ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের একটি রিপোর্টে বলা হয়েছে, দেশজুড়ে মোট নয়টি জায়গায় রয়েছে এই পরমাণু অস্ত্রের ভাণ্ডার।

মার্কিন পরমাণু বিশারদ হ্যানস ক্রিস্টেনসেন জানিয়েছেন, পাকিস্তান একটি শর্ট রেঞ্জ নিউক্লিয়ার আর্সেনাল তৈরি করছে। আর এই শর্ট রেঞ্জ সিস্টেম সহজেই জঙ্গিদের হাতে চলে যেতে পারে। ঘটে যেতে পারে যে কোনও ধরনের ঘটনা কিংবা দুর্ঘটনা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উত্তর কোরিয়ার থেকেও ভয়ঙ্কর পাকিস্তান: মার্কিন সিনেটর

আপডেট সময় ১২:৩৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭