ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও সততার উপর গুরুত্বারোপ ইউজিসি চেয়ারম্যানের সংসদে শিবির নেতাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে হট্টগোল, রুলিং দিলেন স্পিকার ‘প্রযুক্তির ব্যবহারকারী নয়, উদ্ভাবক হিসেবে গড়ে উঠতে হবে তরুণদের’:বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ওমানে আরও এক ভারতীয় নাবিকের মৃত্যু আইনি জটিলতায় ৮৭ হাজার শিক্ষক পদে নিয়োগ-পদোন্নতি আটকা: শিক্ষামন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার নারীদের জন্য ১৫০০ বেডের দুটি বিশেষায়িত হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের

ড্রেজার চালকের ধাওয়া খেয়ে ব্রহ্মপুত্রে পড়ে শিশু নিখোঁজ

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের গফরগাঁওয়ে বালি উত্তোলন দেখতে গিয়ে ড্রেজার চালকের ধাওয়া খেয়ে ব্রহ্মপুত্র নদে পড়ে শিশু নিখোঁজ হয়েছে।

রোববার উপজেলার দক্ষিণ টাঙ্গাব গ্রামের সৌদি বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে পাগলা থানার ওসি চাঁন মিয়া জানান।
নিখোঁজ ওমর আলী (৭) ওই এলাকার মোহাম্মদ আলম মিয়ার ছেলে।

এ ঘটনায় স্থানীয়রা ড্রেজার চালকসহ তিন শ্রমিককে আটক করে পুলিশে দিয়েছে।

ওসি বলেন, ওমর অন্য শিশুদের সঙ্গে ড্রেজারে উঠে বালি উত্তোলন দেখতে যায়। এ সময় ড্রেজার চালকের তাড়া খেয়ে ব্রহ্মপুত্রে ঝাঁপিয়ে পড়ে নিখোঁজ হয়। ঘটনার পর এখনও শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের ডুবুরীরা উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানান তিনি।

গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রেজাউল করিম জানান, বিকাল ৫টায় টঙ্গী থেকে দুজন ডুবুরী এসে নিখোঁজ শিশুকে উদ্ধারে অভিযান চালাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

ড্রেজার চালকের ধাওয়া খেয়ে ব্রহ্মপুত্রে পড়ে শিশু নিখোঁজ

আপডেট সময় ০৮:৩২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭