ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ: বিজিএমইএর সাবেক সভাপতি সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫ দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল

মালয়েশিয়ায় ভূমিধসের ঘটনায় ৩ বাংলাদেশির মরদেহ শনাক্ত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালয়েশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেনাং রাজ্যে একটি নির্মাণাধীন প্রকল্পে ভূমিধসের ঘটনায় তিন বাংলাদেশিসহ আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন ১১ বিদেশি শ্রমিক। শনিবার (২১ অক্টোবর) সকালে পেনাংয়ের রাজধানী জর্জ টাউনে দুটি ৪৯তলা ভবন নির্মাণস্থলে এ দুর্ঘটনা ঘটে। এর আগে ১৪ জন নিহতের কথা বলা হলেও তিন শ্রমিক নিজেদের রক্ষা করতে সক্ষম হন।

পেনাং রাজ্যের দমকল বাহিনীর ডেপুটি অপারেশন হেড এর্ভিন গ্যালেন তেরুকি জানিয়েছেন, এসএআর টিম রোববার বিকেল পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করতে পেরেছে এসএআর টিম। এ আটজন হচ্ছেন নূর আলম, মনিরুল ইসলাম, হোসেইন মোহাম্মদ (বাংলাদেশ), ইউনুস নাজির হাসান (মিয়ানমার), মোহাম্মদ ইলিয়াস মোস্তাক (মিয়ানমার), রহমতুল্লাহ মোহাম্মদ সিদিক (মিয়ানমার), হসরিন, ইরউইন (ইন্দোনেশিয়া)।

বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর এ প্রতিবেদককে জানান, উদ্ধারকৃত শ্রমিকদের মধ্যে বাংলাদেশি তিনজন শ্রমিককে শনাক্ত করা গেছে। এরা হলেন নূর আলম (মাগুরা), মনিরুল ইসলাম (যশোর) এবং হোসাইন মোহাম্মদ (কক্সবাজার)। আইনি প্রক্রিয়া শেষে যতদ্রুত সম্ভব তাদের মরদেহ দেশে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের

মালয়েশিয়ায় ভূমিধসের ঘটনায় ৩ বাংলাদেশির মরদেহ শনাক্ত

আপডেট সময় ০২:০৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭