কাতারের শ্রম মন্ত্রণালয় সম্প্রতি একটি কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করেছে। শ্রম আইন ও নির্ধারিত সরকারি নীতিমালা অমান্য করা এবং সেবাগ্রহীতাদের অভিযোগ নিরসনে ব্যর্থ হওয়ার দায়ে ‘আল লুলুয়াহ অফিস ফর রিক্রুটমেন্ট অব ওয়ার্কার্স’ (লাইসেন্স নম্বর: ৬৩৮) নামের রিক্রুটমেন্ট এজেন্সিটির লাইসেন্স বাতিল করা হয়েছে। একই সাথে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের ২০২৬ সালের ৪৭ নম্বর সিদ্ধান্তের আলোকে আইনানুগ প্রক্রিয়ায় এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে। বিদেশ থেকে কর্মী আনার প্রক্রিয়া স্বচ্ছ রাখা, নিয়োগকর্তা ও কর্মীর পারস্পরিক অধিকার রক্ষা এবং শ্রম বাজারে সুশাসন প্রতিষ্ঠার চলমান প্রক্রিয়ার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, যেসব রিক্রুটমেন্ট এজেন্সি সরকারি নির্দেশনাবলী ও প্রচলিত নিয়ম মানতে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ভবিষ্যতেও এমন কঠোর আইনানুগ পদক্ষেপ অব্যাহত থাকবে। নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, চুক্তিভঙ্গ বা অসহযোগিতার শিকার হলে ভুক্তভোগীদের সরাসরি মন্ত্রণালয়ের হটলাইন নম্বর ১৬৫০৫-এ যোগাযোগ করে অভিযোগ জানাতে উৎসাহিত করা হয়েছে। কোনো রিক্রুটমেন্ট এজেন্সি বা ম্যানপাওয়ার অফিসের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘন, চুক্তিভঙ্গ বা অন্য কোনো অভিযোগ থাকলে সাধারণ মানুষকে সরাসরি শ্রম মন্ত্রণালয়ের হটলাইন নম্বর ১৬৫০৫ -এ ফোন করে অভিযোগ দায়ের করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, একই সময়ে কাতার মন্ত্রিসভা ২০২৭ সালের খসড়া বাজেট অনুমোদন করেছে। এছাড়া কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মধ্যে একটি ঐতিহাসিক ‘বদর’ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 






















