ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিমানমন্ত্রী: সৌদির অনুমতি পেলেই রিয়াদে আবার ফ্লাইট চালু

সৌদি কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া সাপেক্ষে রিয়াদগামী ফ্লাইট পুনরায় চালু করার পরিকল্পনা করছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, বর্তমানে এ রুটে ফ্লাইট চলাচল স্থগিত থাকলেও যাত্রীদের দুর্ভোগ লাঘবে বিকল্প হিসেবে মদিনা বা দাম্মাম রুটে যাত্রী পরিবহনের উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি এসব কথা জানান। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

পরিদর্শনের সময় বিমানমন্ত্রী বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকা পর্যবেক্ষণ করেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতার খোঁজ নেন। যাত্রীরা জানিয়েছেন, বর্তমানে তারা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই লাগেজ বুঝে পাচ্ছেন, যা আগের তুলনায় স্বস্তিদায়ক। বিমানবন্দরে সরাসরি ব্যাগেজ মনিটরিং ব্যবস্থা চালু হওয়ার বিষয়টিতেও যাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। মন্ত্রী আশ্বস্ত করেছেন যে, যাত্রীসেবার মানোন্নয়ন ও লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার নিয়মিত কাজ করে যাচ্ছে এবং এই গতিধারা বজায় রাখা হবে। পরিদর্শনে তার সঙ্গে মন্ত্রণালয়ের সচিব নূরুন্নাহার চৌধুরী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে প্রবাসীদের লাগেজ বহনের ভোগান্তি কমাতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে ২০০টি ট্রলি সরবরাহ করেছে। এর মধ্যে শাহজালাল বিমানবন্দরে ১৫০টি এবং চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে ২৫টি করে ট্রলি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

একই সংবাদ সম্মেলনে প্রবাসীকল্যাণমন্ত্রী জানান, সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ ও সেখানে আটকে পড়া ওমরাহ যাত্রীদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে পরিস্থিতি ও আকাশপথের যোগাযোগ স্বাভাবিক হওয়ার পর। এছাড়া জাপানের সঙ্গে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা দেশটির শ্রমবাজারে প্রবাসী কর্মীদের আইনি সুরক্ষা, দক্ষতা উন্নয়ন এবং উচ্চ বেতনের সুযোগ তৈরি করবে।

চুক্তি অনুযায়ী জাপানে বাংলাদেশি কর্মীদের নিরাপত্তার পাশাপাশি নারী কর্মীদের প্রতি বৈষম্য প্রতিরোধেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গর্ভাবস্থা বা সন্তান প্রসবের কারণে কোনো নারী কর্মীকে চাকরিচ্যুত করা বা বাধ্যতামূলক দেশে পাঠানোর সুযোগ থাকছে না। এই চুক্তির মাধ্যমে জাপানে বাংলাদেশি কর্মীদের কর্মপরিবেশ উন্নত হবে এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। তবে ভবিষ্যতেও সেবার এই মান ধরে রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

আপলোডকারীর তথ্য

শাহজালাল বিমানবন্দরে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ নিয়ে বিপাকে বেবিচক

বিমানমন্ত্রী: সৌদির অনুমতি পেলেই রিয়াদে আবার ফ্লাইট চালু

আপডেট সময় ০৪:৫০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬