ঢাকা ০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সকল ধর্মাবলম্বীদের নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মাবলম্বী মানুষের অংশগ্রহণে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। তাই একটি বৈষম্যহীন দেশ গড়ে তুলতে সবাইকে নিয়েই এগিয়ে যেতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রংপুরের পাগলাপীরে আয়োজিত এক পথসভায় এ কথা বলেন তিনি। সরকার পরিচালনার দায়িত্ব পাওয়ার পর থেকে সাধারণ মানুষের কল্যাণে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর দেশের মানুষ বিএনপিকে দেশ পরিচালনার ভার দিয়েছে। এই দায়িত্ব পাওয়ার পর থেকেই সরকার প্রান্তিক ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। সব ধর্মের মানুষ মিলে এই দেশকে স্বাধীন করেছে, তাই আমরা চাই-সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে এই দেশকে গড়ার জন্য।

এ সময় কৃষকদের সহায়তায় নেওয়া উদ্যোগের তথ্য জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের কৃষিঋণ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে। এছাড়া দেশের ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের ধর্মীয় গুরুদের জন্য মাসিক ভাতার ব্যবস্থাও নিশ্চিত করেছে বর্তমান সরকার। শারদীয় দুর্গাপূজার উৎসবের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী জানান, সমাজের প্রতিটি শ্রেণির মানুষের পাশে থাকার লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন।

সবশেষে উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী জানতে চান, তারা সবাই এই অগ্রযাত্রায় তার সঙ্গে আছেন কি না। এ সময় উপস্থিত সবাই হাত উঁচিয়ে তাকে সমর্থন জানান। প্রধানমন্ত্রীর ভাষ্যমতে, আজকের প্রতিজ্ঞা হলো—মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সকল ধর্মাবলম্বী মানুষ যারা এই বাংলাদেশের বাসিন্দা, এই দেশ তাদের সবার। সবাইকে নিয়ে সম্মিলিত পরিশ্রমের মাধ্যমে একটি সুন্দর ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বাংলাদেশে সনাতনী সম্প্রদায়ের যে মানুষ আছেন, তাদের একটি উৎসব আজকে—শারদীয় দুর্গাপুজা উৎসব।

আপলোডকারীর তথ্য

সকল ধর্মাবলম্বীদের নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০২:০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬