ঢাকা ১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিশু হৃদয়ের লাশ ৭ দিন পর উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মুগদার মদিনাবাগ সুখনগর খালের ওপর বাঁশের সাঁকো থেকে পড়ে নিখোঁজ শিশু হৃদয়ের লাশ ৭ দিন পর আজ শনিবার বেলা ৩টার দিকে উদ্ধার করা হয়েছে। এক পর্যায়ে বেলা ২টা ৫৫ মিনিটের দিকে ভেকুতে ময়লার সঙ্গে নিখোঁজ হৃদয়ের মরদেহ উঠে আসে।

গত রোববার বিকাল ৫টার দিকে খালে পড়ে নিখোঁজ হয় তিন বছর বয়সী শিশুটি। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট শনিবার সকাল থেকে ভেকু দিয়ে তল্লাশি চালায়। অবশেষে শনিবার সকাল থেকে ভেকু দিয়ে তল্লাশি শুরু করা হয়। পরে বেলা ৩টার দিকে উদ্ধারকর্মীরা তার লাশ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপপরিচালক সালেহ্ উদ্দিন জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। খালের ময়লার নিচে লাশটি পাওয়া যায়। শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকে প্রতিদিনই আমাদের উদ্ধার অভিযান চলছিল। তবে খালে প্রচুর ময়লা থাকায় অভিযান চালাতে সমস্যা হয়েছে। এরপরও চেষ্টা অব্যাহত ছিল। আজ লাশ পাওয়া গেলো। এছাড়া শিশুটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বলেও জানান মো. সালাউদ্দিন।

এর আগে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানিয়েছিলেন, শিশুটি বাঁশের ওপর দিয়ে খাল পার হতে গিয়ে নিচে পড়ে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার উদ্ধারে কাজ করছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিশু হৃদয়ের লাশ ৭ দিন পর উদ্ধার

আপডেট সময় ০৫:২৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭