ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

২০২৭ সালে শুরু হতে পারে তিস্তা মহাপরিকল্পনার কাজ

শহিদ আবু সাঈদের আত্মত্যাগের আদর্শকে পাথেয় করে একটি মানবিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমান সরকার। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহিদ আবু সাঈদ গেট নির্মাণকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এমনটি জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। অনুষ্ঠানে তিনি আবু সাঈদের স্মৃতি সংরক্ষণের ওপর জোর দিয়ে বলেন, তার বুক চিতিয়ে দেওয়া সাহসিকতা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছিল। এই গেট নির্মাণের ফলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আবু সাঈদের আত্মত্যাগের তাৎপর্য আরও স্পষ্টভাবে ফুটে উঠবে। তার আত্মদানের পাশাপাশি সারা দেশের অনেক তরুণ, শিক্ষার্থী, বুদ্ধিজীবী, শিশু ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরশাসনের পতন ঘটে। তিনি বলেন, এ পথ দিয়ে যারা চলাচল করবেন, তারা গেটটি দেখে আবু সাঈদের আত্মত্যাগের তাৎপর্য উপলব্ধি করতে পারবেন। রংপুরের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, রংপুর সিটি করপোরেশনের জন্য সরকার উল্লেখযোগ্য বরাদ্দ দিয়েছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি নিয়ে মন্ত্রী জানান, এটি একটি বিশাল কর্মযজ্ঞ যা একদিনে সম্পন্ন করা সম্ভব নয়। জরিপ ও নকশা প্রণয়নের মতো ধাপে ধাপে কাজ এগিয়ে চলছে এবং তার প্রত্যাশা অনুযায়ী ২০২৭ সালেই এই মহাপরিকল্পনার মূল কাজ শুরু করা সম্ভব হবে। এটি বাস্তবায়িত হলে রংপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ছড়ানো বিভ্রান্তির বিষয়ে তিনি স্পষ্ট করেন যে, সরকার ইতোমধ্যে একটি সংসদীয় কমিটি গঠন করেছে এবং সেখানে বিরোধী পক্ষকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। মতপার্থক্যের বিষয়গুলো আলোচনার মাধ্যমেই নিরসন করা হবে এবং ঐকমত্যের ভিত্তিতেই সংবিধান সংশোধনের প্রক্রিয়া চলবে। আর যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলোর ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মন্ত্রী জানান, আগামী দুই-তিন বছরের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। বর্তমানে বিদ্যমান জনবল সংকট নিরসনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নতুন পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে রোবোটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সায়েন্স ও অটোমোবাইলের মতো যুগোপযোগী বিষয় চালুর পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের আলোচনায় আগামী তিন মাসের মধ্যেই নতুন এই বিষয়গুলো চালুর আশা করা হচ্ছে। বিশেষ করে তরুণেরা এতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

রংপুর সিটির উন্নয়ন ও সামাজিক সমস্যা মোকাবিলায় সরকারের পদক্ষেপ নিয়ে তিনি বলেন, কোনো অঞ্চলকেই বৈষম্যের শিকার হতে দেওয়া হবে না। রংপুর অঞ্চলের কৃষি, শ্রম ও ভূমির সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিল্পায়নের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া দেশব্যাপী ছড়িয়ে পড়া মাদকাসক্তির মতো সামাজিক সমস্যা সমাধানে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলনের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

উক্ত উদ্বোধনী আয়োজনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী রংপুর শিল্পকলা একাডেমিতে আয়োজিত জেলা বিএনপির সদস্য সচিব মরহুম আনিসুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্লাইদুবাইয়ের বিমানে ককপিট হামলার নেপথ্যে ছিল আত্মঘাতী পরিকল্পনা

২০২৭ সালে শুরু হতে পারে তিস্তা মহাপরিকল্পনার কাজ

আপডেট সময় ০২:৫৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬