ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ৯ দেশে সুনামি সতর্কতা

পানামায় স্থানীয় সময় শুক্রবার সকালে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পানামার দক্ষিণ প্রান্তের জনপদ পিতালোসা আরিবার প্রায় ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে। প্রথম কম্পনের পর দেশটিতে ৬.৬ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।

রাজধানী পানামা সিটিতে তীব্র কম্পন অনুভূত হলে ভবনগুলো কেঁপে ওঠে এবং আতঙ্কিত মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো এই প্রাকৃতিক দুর্যোগকে একটি ‘বড় ধরনের বিপর্যয়’ হিসেবে আখ্যায়িত করেছেন। ভূমিকম্পের তীব্রতায় তোকুমেন আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে কার্যক্রম বন্ধ করে লোকজনকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়, তবে শুক্রবার বিকেলের দিকে পুনরায় বিমান চলাচল শুরু হয়।

ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ ব্যবস্থা পানামা, কলম্বিয়া, কোস্টা রিকা, ইকুয়েডর, পেরু, নিকারাগুয়া, গুয়াতেমালা, এল সালভাদর ও মেক্সিকোর উপকূলীয় অঞ্চলগুলোর জন্য সুনামির সতর্কতা জারি করেছিল। পরবর্তী তিন ঘণ্টার মধ্যে বিপজ্জনক ঢেউয়ের আশঙ্কা থাকলেও শুক্রবার বিকালের দিকে সেই সতর্কতা তুলে নেওয়া হয়। শুক্রবার বিকালের দিকে বিমানবন্দরটি আবার চালু হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ৯ দেশে সুনামি সতর্কতা

আপডেট সময় ০৯:২৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬