ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

স্বল্প খরচে প্রসূতি চিকিৎসায় আস্থার প্রতীক ডা. রোকসানা

কক্সবাজারের নিম্ন-মধ্যবিত্ত ও অসহায় প্রসূতি মায়েদের কাছে আস্থার অপর নাম হয়ে উঠেছেন গাইনি বিশেষজ্ঞ ডা. মোছা. রোকসানা আকতার। কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে কর্মরত এই চিকিৎসক রোগীদের আর্থিক সামর্থ্যের কথা মাথায় রেখে সাশ্রয়ী খরচে চিকিৎসা সেবা নিশ্চিত করছেন। তার এই মানবিক উদ্যোগ স্থানীয় জনমনে নতুন করে আশার আলো সঞ্চার করেছে।

চিকিৎসা খরচের ক্ষেত্রে ডা. রোকসানা একটি সহনীয় পর্যায় নির্ধারণ করেছেন। তার ব্যবস্থাপনায় নরমাল ডেলিভারির জন্য প্রায় ১০ হাজার টাকা ব্যয় হয়। অন্যদিকে সিজারিয়ান অপারেশনের ক্ষেত্রে তিন দিনের হাসপাতাল বিল ও প্রয়োজনীয় ওষুধসহ মোট খরচ রাখা হয় ৩০ থেকে ৩৫ হাজার টাকার মধ্যে। তার এই সাশ্রয়ী উদ্যোগ প্রসূতি রোগীদের আর্থিক দুশ্চিন্তা লাঘব করেছে।

অসহায় রোগীদের সেবায় তিনি সব সময় নিবেদিত। টেকনাফের বাসিন্দা মনোয়ারা বেগম নামে এক রোগী দীর্ঘ সময় জরায়ুর টিউমারে ভুগেও অর্থাভাবে চিকিৎসা নিতে পারছিলেন না। তার শারীরিক অবস্থা জটিল হয়ে পড়লে ডা. রোকসানা মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসেন এবং বিনামূল্যে বা স্বল্প ব্যয়ে অপারেশনসহ পরবর্তী সব চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করেন। সুস্থ হওয়ার পর চিকিৎসকের সঙ্গে দেখা করতে এসে মনোয়ারা বেগম আবেগাপ্লুত হয়ে পড়েন।

নিজের কাজের বিষয়ে ডা. রোকসানা আকতার বলেন, অর্থের অভাবে যাতে কোনো দরিদ্র মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্য থেকেই আমি মানবিক সেবা দিয়ে যাচ্ছি। নানা ধরনের অপপ্রচার বা বাধা আসলেও মানুষের কল্যাণে আমার এই কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। স্থানীয়রা মনে করছেন, এমন চিকিৎসক সংকটময় সময়ে অসহায় রোগীদের জন্য বড় আশীর্বাদ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলছাত্রী তাজমিন নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম থেকে চালক

স্বল্প খরচে প্রসূতি চিকিৎসায় আস্থার প্রতীক ডা. রোকসানা

আপডেট সময় ০৪:৩৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬