ঢাকা ০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

কাতারে পর্যটন খাতে রেকর্ড

চলতি বছরের প্রথম নয় মাসে বিশ্বজুড়ে বিভিন্ন দেশ থেকে কাতারে মোট ২৬ লাখ ১৪ হাজার দর্শনার্থী ভ্রমণ করেছেন। কাতার ট্যুরিজমের এক সাম্প্রতিক তথ্যমতে, দেশটির পর্যটন খাতের এই ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। শুধু সেপ্টেম্বর মাসেই দেশটিতে এসেছেন ২ লাখ ৭৬ হাজার মানুষ, যেখানে গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ২ লাখ ৭৩ হাজার। অর্থাৎ, গত বছরের তুলনায় সেপ্টেম্বরে দর্শনার্থী আসার হার ১ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কাতার ট্যুরিজম।

ভ্রমণকারীদের উৎস বিশ্লেষণ করলে দেখা যায়, সবচেয়ে বেশি দর্শনার্থী এসেছেন উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসিভুক্ত দেশগুলো থেকে। চলতি বছরের নয় মাসে এ অঞ্চল থেকে মোট ১০ লাখ ৬৯ হাজার মানুষ কাতারে এসেছেন, যা মোট দর্শনার্থীর ৪০ দশমিক ৯ শতাংশ। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এশিয়া ও ওশেনিয়া অঞ্চল, যেখান থেকে ৫ লাখ ৪৮ হাজার অর্থাৎ মোট পর্যটকের ২১ শতাংশ কাতারে পা রেখেছেন।

ইউরোপ থেকে আসা পর্যটকের সংখ্যা ৫ লাখ ৩৮ হাজার, যা মোট দর্শনার্থীর ২০ দশমিক ৬ শতাংশ। এছাড়া আমেরিকা অঞ্চল থেকে ১ লাখ ৯০ হাজার (৭ দশমিক ৩ শতাংশ) এবং অন্যান্য আরব দেশ থেকে ১ লাখ ৮৪ হাজার (৭ শতাংশ) মানুষ দেশটিতে ভ্রমণ করেছেন। সবশেষে, আফ্রিকার অন্যান্য দেশ থেকে আগত দর্শনার্থীর সংখ্যা ৮৪ হাজার, যা মোট পর্যটকের ৩ দশমিক ২ শতাংশ। এভাবে বিভিন্ন ভৌগোলিক অঞ্চল থেকে পর্যটকদের ক্রমাগত উপস্থিতিতে কাতারের পর্যটন চিত্র বেশ উজ্জ্বল হয়ে উঠছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে পর্যটন খাতে রেকর্ড

আপডেট সময় ১১:৫০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬