ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক: গওহর রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক। সব ধর্মের মানুষ তাদের নিজ-নিজ ধর্ম ও ধর্মীয় উৎসব সুষ্ঠুভাবে পালন করবে এটাই বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা।

শুক্রবার মহানগর সার্বজনীন পূজা কমিটির বিজয়া সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে অনুষ্ঠিত এ সন্মিলনে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ডি. এন. চ্যাটার্জী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারি আর্চবিশপ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আনিছুর রহমান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি, জয়ন্ত সেন দীপু, ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার, আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভিক্ষু সুনন্দ প্রিয়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সস্পাদক অ্যাড. তাপস কুমার পাল।স্বাগত বক্তব্য রাখেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. শ্যামল কুমার রায়।

বক্তারা প্রতিকুলতা জয় করে বাংলাদেশের এগিয়ে যাওয়ার প্রশংসা করে বলেন, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল, ধর্মনির্বিশেষে সব মানুষের অংশগ্রহণেই তা সম্ভব হয়েছিল। এই সম্মিলনই বাংলাদেশের প্রাণ, এই ধারা ধরে রাখতে হবে।

অনুষ্ঠানে ঢাকা মহানগরের দুর্গোৎসবে যে সব প্রতিমা, সাজসজ্জা ও স্মরণীকায় প্রথম স্থান থেকে দশম স্থান অর্জন করেছে তাদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বিজয়া সম্মেলনের সূচনা হয়। সবশেষে সাংস্কৃতিক পর্বে মনোজ্ঞ নাট্যানুষ্ঠান পরিবেশন করা হয়। বাসস

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক: গওহর রিজভী

আপডেট সময় ০১:২৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭