বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে অবস্থিত বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি সংকট নিরসনে ব্রুনাইয়ের সম্ভাব্য অবদান ও বিনিয়োগ সম্ভাবনা নিয়েও বিস্তারিত মতবিনিময় করেন তারা। রোববার (২৭ সেপ্টেম্বর) ২৯ মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সৌজন্যমূলক এই বৈঠকে ব্রুনাইয়ের হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমানের সঙ্গে হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রোজাইমি আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। আলাপকালে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুসংহত করার বিষয়ে উভয় পক্ষই গুরুত্বারোপ করেন। পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের নতুন নতুন খাত নিয়ে তারা আলোচনা করেন।
বৈঠক শেষে ডা. শফিকুর রহমান ব্রুনাইয়ের হাইকমিশনারকে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন গ্রাফিতি ঘুরে দেখান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
আকাশ নিউজ ডেস্ক 




















