ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিচিত্র জীবকে নিয়ে তোলপাড় নেটদুনিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালয়েশিয়ায় এমনই বিচিত্র এক প্রাণীর খোঁজ মিলেছে যার শারীরিক গঠন বিড়ালের মতোই। মার্জারের ন্যায় চারটি পা, একটি লেজ রয়েছে। কিন্তু চামড়ার রং ও মুখ দেখলে মানব শিশু মনে হতেই পারে। প্রাণীটির ছবি এবং ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

পশ্চিম মালয়েশিয়ার পানাং এলাকায় নাকি দেখা গিয়েছে এই ‘মার্জার মানব’কে। বিড়ালের মতো নয়, যার শরীরে ও মাথায় মানুষের মতোই কালো রঙের চুল রয়েছে। আবার মানবরূপী মুখের দু’দিক থেকে বেরিয়ে দু’টি ধারাল দাঁত। কিন্তু এমন জীবের যে সত্যিই অস্তিত্ব রয়েছে বা সন্ধান পাওয়া গিয়েছে তা মানতে নারাজ মালয়েশিয়া পুলিশ। তাদের দাবি, এ ছবি সত্যি নয়। ইন্টারনেট থেকে ডাউনলোড করে ছবিটি নেটদুনিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে।

অনেকে বলছেন, অনলাইনে ঠিক এমনই চেহারার ‘সিলিকন বেবি ওয়্যারউলফ’ পুতুল বিক্রি হয়। হয়তো সে ছবিই ভাইরাল হয়ে গেছে। তবে পানাং এলাকায় যে কোন এক অদ্ভুত প্রাণীর সন্ধান মিলেছিল, তা স্থানীয়দের অনেকেই স্বীকার করেছেন। সংবাদ প্রতিদিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিচিত্র জীবকে নিয়ে তোলপাড় নেটদুনিয়া

আপডেট সময় ১১:২২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭