ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

পাতলা হয়ে যাওয়া চুল ঘন করতে মেনে চলুন ঘরোয়া উপায়

আকাশ নিউজ ডেস্ক: 

আজকাল অনেকেই পাতলা চুল নিয়ে অস্বস্তিতে ভোগেন। চুল ঘন, কালো করতে কমবেশি সবারই চেষ্টা চালিয়ে যান। এজন্য কেউ কেউ রাসায়নিক পণ্যও ব্যবহার করেন। কিন্তু অতিরিক্ত রাসায়নিক পণ্য ব্যবহারের চেয়ে প্রাকৃতিক ও ঘরোয়া উপায়ে যত্ন নিলে প্রাকৃতিকভাবেই গোড়া থেকে মজবুত ও ঘন হয়ে ওঠে চুল। চুল পরা কমিয়ে নতুন চুল গজাতে সাহায্য করবে—এমন তিনটি কার্যকর উপায় জানানো হয়েছে ‘আনন্দবাজারে’র এক প্রতিবেদনে।

পেঁয়াজের রস:

চুল ঘন করতে পেঁয়াজের রস অত্যন্ত কার্যকর। পেঁয়াজে প্রচুর পরিমাণে সালফার থাকায় মাথার ত্বকের কোলাজেন উৎপাদন বৃদ্ধি । এটি চুলের ফলিকলগুলোকে উদ্দীপিত করতেও ভূমিকা রাখে।

যেভাবে ব্যবহার করবেন : একটি বড় পেঁয়াজ পিষে রস বের করে নিন। তুলার সাহায্যে এই রস পুরো মাথায় ও চুলে ভালো করে লাগান। ৩০ মিনিট পর কোনো মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করলে চুল পড়া অনেকটাই কমে যাবে।

ক্যাস্টর অয়েল ও নারকেল তেল:

ক্যাস্টর অয়েলে থাকা রিসিনোলিক অ্যাসিড এবং ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়। এর ফলে নতুন চুল গজায়। তবে এই তেল সরাসরি ব্যবহার করা ঠিক নয়। নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিলে ভালো ফল পাওয়া যায়।

যেভাবে ব্যবহার করবেন : সমপরিমাণ ক্যাস্টর অয়েল ও খাঁটি নারকেল তেল একসঙ্গে হালকা গরম করে নিন। রাতে ঘুমোনোর আগে আঙুলের ডগা দিয়ে মাথার ত্বকে ১০-১৫ মিনিট ম্যাসাজ করুন। পরদিন সকালে শ্যাম্পু করে নিন।

মেথি ও অ্যালোভেরা:

মেথিতে প্রচুর প্রোটিন ও নিকোটিনিক অ্যাসিড থাকায় চুল পেকে যাওয়ার সমস্যা রোধ করে। একই সঙ্গে চুল ঘন করতে সাহায্য করে। অন্য দিকে, অ্যালোভেরা চুলের শুষ্কতা দূর করে মাথার ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখে।

যেভাবে ব্যবহার করবেন :এক চামচ মেথি সারারাত ভিজিয়ে রেখে পরদিন বেটে নিন। এর সঙ্গে দুই চামচ টাটকা অ্যালোভেরা জেল মিশিয়ে প্যাক তৈরি করুন। চুলে লাগিয়ে ৪৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

মনে রাখবেন,চুলের পুষ্টি বাড়াতে শুধু বাহ্যিক যত্নই যথেষ্ট নয়। শরীর ভেতরে পুষ্টি পাওয়া জরুরি। এজন্য প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন। খাদ্যতালিকায় প্রোটিন, আয়রন ও ভিটামিন যুক্ত খাবার রাখুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

পাতলা হয়ে যাওয়া চুল ঘন করতে মেনে চলুন ঘরোয়া উপায়

আপডেট সময় ০৪:৩০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬