ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ঘরে বানান অ্যান্টি অ্যাজিং টোনার

আকাশ নিউজ ডেস্ক:

বাজারে আজকাল নানা ধরনের অ্যান্টি-এজিং টোনার পাওয়া যায়। কিন্তু বেশিরভাগ পণ্যে রাসায়নিক থাকে। এ কারণে এগুলো সবার জন্য উপযুক্ত নাও হতে পারে। চাইলে ঘরোয়া উপাদান দিয়ে বাড়িতেই তৈরি করতে পারেন এমন পণ্য।

ঘরে থাকা গ্রিন টি ব্যাগ বা এক চামচ গ্রিন টি পাতা পানিতে ৩- ৫ মিনিট ফুটিয়ে নিন। পুরোপুরি ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে এতে সম পরিমাণে গোলাপ জল মিশান। এটি ত্বকে পিএইচ ভারসাম্য বজায় রাখে। নিয়মিত এই মিশ্রণ ব্যবহারে ত্বক পরিষ্কার হয়, সতেজ অনুভূতি দেয়।

গ্রিন টি আর গোলাপ জলের মিশ্রণে ২ চামচ অ্যালোভেরা জেল ভালোভাবে মিশিয়ে নিন। অ্যালোভেরা ত্বককে হাইড্রেট রাখতে এবং নরম করতে সাহায্য করে। এবার এতে ভিটামিন ই ক্যাপসুলের তেল বা ২-৩ ফোটা ভিটামিন ই তেল মেশান। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ভিটামিন ই ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে।

এবার সম্পূর্ণ মিশ্রণটি একটি পরিষ্কার ও জীবাণুমুক্ত স্প্রে বোতলে ভরুন। টোনার সতেজ রাখতে বোতলটি ফ্রিজে রাখা ভালো। এতে কোনো ধরনের প্রিজারভেটিভ না থাকায় দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তাই যত দ্রুত ব্যবহার করা যায় ভালো।

ব্যবহারের নিয়ম:
মুখ পরিষ্কার করার পর টোনারটি হালকাভাকে স্প্রে করুন। চাইলে কটন প্যাডের সাহায্যে পুরো মুখে, গলায় আলতোভাবে লাগাতে পারেন। নিয়মিত এটি ব্যবহারে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল, স্বাস্থ্যকর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘরে বানান অ্যান্টি অ্যাজিং টোনার

আপডেট সময় ১০:২০:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬