ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘দলকে সংগঠিত করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করুন’

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম ষড়যন্ত্র না করে দলকে সংগঠিত করে আগামী নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আহবান জানিয়েছেন।

বুধবার রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে আয়োজিত স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে এ আহবান জানান।

তিনি বলেন, বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো আমাদের দেশেও সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। যে তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে গেছে তা আর কখনো ফিরে আসবে না।

এছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়া আশ্রয়-প্রশ্রয় দিয়ে বঙ্গবন্ধুর খুনীদের বাঁচিয়ে রেখেছিলেন। তাই জিয়াউর রহমান কখনো গণতন্ত্রের নেতা হতে পারে না।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর খুনীদের সাথে যেমন আওয়ামী লীগের কোন আপোষ হতে পারে না, তেমনি বঙ্গবন্ধুর খুনীদের দোসরদের সাথেও কোন আপোষ হতে পারে না। বঙ্গবন্ধুর খুনীদের দোসররা চক্রান্ত করে আর ক্ষমতায় আসতে পারবে না। কেননা দেশে নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচাল করা যাবে না। আগামী নির্বাচনেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।

বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে নাসিম বলেন, চিকিৎসার নামে তিন মাস লন্ডনে কাটিয়ে আসলেন। সেখানে পুত্রের সাথে ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছেন। এছাড়া আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং আইন তাঁর নিজস্ব গতিতে চলবে। আর আইনের দৃষ্টিতে কেউ দোষী সার্বস্ত হলে তাঁকে শাস্তি ভোগ করতেই হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘দলকে সংগঠিত করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করুন’

আপডেট সময় ১২:৪৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭