ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

সহায়ক সরকারের নামে অস্বাভাবিক সরকারের প্রস্তাব বিএনপির

অাকাশ জাতীয় ডেস্ক:

সহায়ক সরকারের নামে অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠা করতে বিএনপি ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘নির্বাচনের ঘরে ঢোকার নামে নির্বাচন ভণ্ডুল করাই বিএনপি-খালেদা জিয়ার মূল উদ্দেশ্য। সহায়ক সরকারের নামে অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে তারা। সে জন্যই নির্বাচন কমিশনের এখতিয়ারবহির্ভূত এক অস্বাভাবিক প্রস্তাবের বান্ডিল দিয়েছে বিএনপি।’

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের হাতে নিহত শেখ রাসেলকে স্মরণ করে হাসানুল হক ইনু বলেন, ‘খুনিচক্র বঙ্গবন্ধুকে সপরিবারে, এমনকি শিশুপুত্র শেখ রাসেলসহ হত্যা করে প্রকৃত পক্ষে বাঙালি জাতির আত্মাকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু জাতির আত্মাকে হত্যা করা যায় না। এ কারণেই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘একাত্তরের পরাজিত শক্তি বাংলাদেশকে উল্টো পথে নিয়ে যাওয়ার জন্য জাতিকে অন্ধকারে ঠেলে দিতে চেয়েছিল, যাতে বাঙালি জাতি কখনই মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। তারা খুনি রাজাকারদের পুনর্বাসন করেছিল আর রবীন্দ্রনাথ-নজরুলকে নির্বাসনে পাঠিয়েছিল। খালেদা জিয়া তাদেরই পথ অনুসরণ করে জঙ্গিসঙ্গ ত্যাগ করতে পারছেন না। তিনি শোধরাননি, মাফও চাননি। এদের হাত থেকে দেশরক্ষায় আর কোনো রাজাকার সমর্থিত সরকার আসতে দেওয়া যাবে না। একবার মুক্তিযোদ্ধা, আরেকবার রাজাকারের সরকার-রাজনীতির এই চেয়ার বদল খেলা এবারেই চিরতরে বন্ধ করতে হবে।’

অনুষ্ঠানে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদসহ অন্য নেতারা বক্তব্য রাখেন।

সভাশেষে যুবলীগ চেয়ারম্যান তাঁর সম্পাদিত ‘শেখ রাসেল : আমাদের ভালোবাসা’ গ্রন্থটি তথ্যমন্ত্রীর হাতে তুলে দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

সহায়ক সরকারের নামে অস্বাভাবিক সরকারের প্রস্তাব বিএনপির

আপডেট সময় ১২:৪২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭