ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লন্ডন থেকে দেশে ফিরলেন খালেদা জিয়া

অাকাশ জাতীয় ডেস্ক:

লন্ডন থেকে দেশে ফিরলেন খালেদা জিয়া
চিকিৎসা শেষে দীর্ঘ ৩ মাস পর লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকেলে ৫টা ৭ মিনিটে এমেরিটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন তিনি। বিমানবন্দর থেকে সরাসরি গুলশান-২ এ নিজের বাসায় যাবেন খালেদা জিয়া।

বিমানবন্দরের ভেতরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার সদস্যের একটি প্রতিনিধি দল তাকে অভ্যর্থনা জানান। মহাসচিব ছাড়া প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, দেহরক্ষী মাসুদ রানা এবং চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের কর্মচারী জসিম।

বিএনপি নেত্রীকে অভ্যর্থনা জানাতে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. মইন খান, নজরুল ইসলাম খান, ব্যরিস্টার মওদুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া খালেদা জিয়ার দেশ ফেরা উপলক্ষে দুপুর থেকেই বিপুল পরিমাণ দলীয় নেতাকর্মী রাজধানীর বিশ্বরোড থেকে শুরু করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট পর্যন্ত রাস্তার দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানানোর অপেক্ষায় আছেন। এতে রাজধানীতে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে যানজট এবং জনদুর্ভোগ সৃষ্টি না করার অনুরোধ করা হচ্ছে। নইলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে।সেখানে উপস্থিত বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন: খালেদা জিয়া এবং তার দল কোন গ্রেফতারি পরোয়ানাকে ভয় করে না। আইনি লড়াই করতে আগামীকাল আদালতে যাবেন তিনি।

অবশ্য খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও পুলিশের আইজিপি মঙ্গলবার স্পষ্ট করে বলেছেন, পুলিশের খালেদা জিয়াকে গ্রেফতার করতে হবে না। তিনি নিজেই আদালতে যাবেন।

চিকিৎসা শেষে দীর্ঘ প্রায় ৩ মাস পর লন্ডন থেকে বুধবার রাত ২টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্স বিমানে চড়ে দেশের উদ্দেশ্যে রওনা হন বিএনপির চেয়ারপারসন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লন্ডন থেকে দেশে ফিরলেন খালেদা জিয়া

আপডেট সময় ১০:৪৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭