ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্রণের দাগ দূর করার ৩ উপায়

আকাশ নিউজ ডেস্ক:

অনেকেরই ব্রণের সমস্যা আছে। হরমোনের ভারসাম্য বিঘ্নিত হওয়া, মানসিক চাপ, দূষণ কিংবা ভুল প্রসাধনী ব্যবহারের কারণে ব্রণ উঠে। ব্রণ সেরে গেলেও কারও কারও আবার দীর্ঘদিন এর দাগ থেকে যায়। রূপচর্চা বিশেষজ্ঞরা বলছেন,দামি দামি রাসায়নিক পণ্য ব্যবহার না করে এর জন্য কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করে দেখা যেতে পারে। যেমন-

টি ট্রি অয়েল:

টি ট্রি অয়েল হলো প্রাকৃতিক অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান, যা সরাসরি ব্রণ সৃষ্টিকারী ব্যাক্টেরিয়া ধ্বংস করে। বিশেষজ্ঞরা বলছেন, ৫ শতাংশ টি ট্রি অয়েল যুক্ত জেল ব্রণের চিকিৎসায় প্রচলিত রাসায়নিক ‘বেনজ়ল পারক্সাইড’-এর মতোই কার্যকরী।

যেভাবে ব্যবহার করবেন:

প্রতিদিনের ব্যবহারের ফেসওয়াশ বা ক্লিনজ়ারের সঙ্গে ১ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে মুখ ধুতে পারেন। এতে ধীরে ধীরে ব্রণের দাগ দূর হবে।

অ্যাপল সিডার ভিনেগার:

এতে থাকা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক উপাদান এবং আলফা হাইড্রক্সি অ্যাসিড , ত্বকের পিএইচ মাত্রা নিয়ন্ত্রণ করে এবং ব্রণের বৃদ্ধি কমায়।

যেভাবে ব্যবহার করবেন:

১ ভাগ অ্যাপল সিডার ভিনেগারের সঙ্গে ২ ভাগ ফোটানো পানি মিশিয়ে একটি প্রাকৃতিক টোনার তৈরি করুন। রাতে মুখ ধোয়ার পর তুলোয় করে এই মিশ্রণটি ত্বকে আলতো করে লাগিয়ে নিন। যদি আপনার ত্বক স্পর্শকাতর হয় তাহলে পানির পরিমাণ কিছুটা বাড়িয়ে নিতে পারেন।

গ্রিন টি ফেস প্যাক:

গ্রিন টি-তে প্রচুর পরিমাণে এপিগ্যালোকেটেচিন গ্যালেরা নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ত্বকের অতিরিক্ত তেল বা সেবাম উৎপাদন কমিয়ে দেয়। প্রদাহজনিত সমস্যা কমাতেও ভূমিকা রাখে।

যেভাবে ব্যবহার করবেন:

১ কাপ ফুটন্ত পানিতে ২ চামচ গ্রিন টি দিয়ে ১০ মিনিট ফুটিয়ে নিন। ঠান্ডা হয়ে গেলে তুলো ভিজিয়ে সরাসরি ব্রণর উপর ১০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এ ছাড়াও ব্যবহৃত গ্রিন টি ব্যাগ ফ্রিজে রেখে ঠাণ্ডা করে ব্রণর উপর খানিকক্ষণের জন্য রাখতে পারেন। এতেও ধীরে ধীরে ব্রণের দাগ কমবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ব্রণের দাগ দূর করার ৩ উপায়

আপডেট সময় ১১:১০:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬