ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

আমি চোখের পানি ধরে রাখতে পারিনি: মান্না

অাকাশ নিউজ ডেস্ক:

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমি ২২ ঘণ্টা নিখোঁজ ছিলাম। ওই সময়ের কষ্টের কথা ভাষায় প্রকাশ করা যাবে না।শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আর্দশ নাগরিক আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘দেশে অব্যাহত গুম-খুন-অপহরণ: শংকিত নাগরিক সমাজ’ শীর্ষক এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান।

দেশে গুম, খুন, অপহরণ প্রসঙ্গে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে মাহমুদুর রহমান মান্না বলেন, এখানে যারা রয়েছেন তাদের কারও এবিষয়ে আমার চেয়ে বেশি অভিজ্ঞতা নেই। আমি ২২ মাস জেল খাটার পর যখন বের হলাম, বাসাই এসেই দেখি আমার মেয়ে। ও দেশের বাইরে পড়াশুনা করে কিন্তু দেশে এসেছে তা জানতাম না। ঘরে প্রবেশের পরপরই আমাকে আমার মেয়ে জড়িয়ে ধরলো। কিছু কথা বলল, এরপর দেখি ওর চোখে পানি। ও আমাকে জড়িয়ে ধরে আছে। আমরা স্ত্রী ও ৮০ বছরের বোনসহ পরিবারের সবাই পাশে দাঁড়িয়ে। এত কষ্ট কারাগারেও লাগেনি। এই অবস্থায় আমার চোখের পানি ধরে রাখতে পারিনি।

তিনি আরও বলেন, আমি ২২ ঘন্টা নিখোঁজ ছিলাম। আমার স্ত্রী, ভাই, বোনরা বলেছেন, ওই সময়ের কষ্টের কথা ভাষায় প্রকাশ করা যাবে না। তারা প্রতিটি মুহূর্তে মনে করেছে, এই বুঝি আমাকে কষ্ট দিচ্ছে, মেরে ফেলেছে, বুক বিদীর্ণ হয়ে যায়। এটা মানবতার কত বড় অপরাধ।

সাংবাদিকদের প্রতি কৃজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ওইদিন সাংবাদিকদের ভূমিকার কারণেই তার পরিবারের করা জিডিটি গ্রহণ করতে বাধ্য হয়েছে। দেশের চলমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, আমাদের দাবি হচ্ছে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। হয়ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভাল মানুষ, তাই তিনি আগামী নির্বাচনের জন্য একটি রূপরেখা দেবেন। সরকারকে ইঙ্গিত করে তিনি বলেন, আরে ভাই, চুরি করতে তুমি গাছে ওঠেছ, নামবে কী করে এটা কী আমরা বলে দিব?

সংগঠনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, স্বাধীনতা ফোরামের আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, নাগরিক ফোরামের আবদুল্লাহিল মাসুদ, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, এনডিপির মঞ্জুর হোসেন ঈসা, ইসলামী পেশাজীবী পরিষদের রেজাউল করিম চৌধুরী, স্বাধীনতা অধিকার আন্দোলনের কাজী মনিরুজ্জামান মুনির প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

আমি চোখের পানি ধরে রাখতে পারিনি: মান্না

আপডেট সময় ০৮:৩২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭