ঢাকা ১১:১২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বয়স ৩০ এর পর স্কিনকেয়ার নাকি ডায়েটে জোর দেওয়া জরুরি?

আকাশ নিউজ ডেস্ক:

বয়স বাড়লে এর প্রভাব ত্বক ও চুলে পড়ে। পড়ে শরীর-স্বাস্থ্যেও। বিশেষ করে বয়স ৩০ এর পর ঘুমের সমস্যা, স্ট্রেস, পুষ্টি ও হাইড্রেশনের অভাব, হরমোনাল ইমব্যালান্সের মতো বিভিন্ন সমস্যায় ভোগেন অনেকে। এর ক্ষতিকর প্রভাব পড়ে ত্বক ও চুলে। তাই অধিকাংশরা ত্বকের যত্ন নিতে ব্যস্ত হয়ে পড়েন।

ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে ত্বকের তারুণ্য ফেরাতে অ্যান্টি-এজিং স্কিন কেয়ারের উপরই যে জোর দিতে হবে, এমন নিয়ম নেই। বরং, ত্বক ও চুলের সমস্যা বাড়লে নজর দিন ডায়েটে।

পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করুন:
সার্বিক সুস্থতার জন্য তো বটেই, চুল ও ত্বকের গঠনেও প্রোটিনের ভূমিকা অপরিসীম। প্রোটিনের ঘাটতি থাকলে চুল পড়ে, ত্বকের ক্ষত সারে না, কোলাজেন গঠন কমে যায়। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম, দই, পনির, ডাল, মুরগির মাংস ইত্যাদি রাখা উচিত।

ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড:
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড প্রদাহ কমাতে সাহায্য করে। এটি গ্রহণ করলে কোলাজেন ক্ষতিগ্রস্ত হয় না এবং চুলের ফলিকলও দুর্বল হয়ে পড়ে না। খুশকি তাড়াতে, ব্রণ কমাতে এবং ত্বকের কোমলতা ধরে রাখতে ওমেগা-৩ জরুরি। আখরোট, ফ্ল্যাক্সসিডস, চিয়া সিডস এবং মাছে পর্যাপ্ত পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে।

ভিটামিন সি:
শরীরে কোলাজেন গঠনে প্রধান ভূমিকা পালন করে ভিটামিন সি। এটি চুলের গঠন ঠিক রাখে এবং ত্বকের কোমলতা বজায় রাখে। ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও ভিটামিন সি-এর জুড়ি মেলা ভার। তবে ভিটামিন সি সিরাম মাখার বদলে আমলকি, লেবু, কমলালেবু, ক্যাপসিকাম ইত্যাদি খেলে বেশি উপকার পাবেন।

আয়রন ও ফোলেট:
চুল ও ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে ভূমিকা রাখে আয়রন ও ফোলেট। এগুলো চুল পড়া কমায় এবং নিস্তেজ ত্বকে উজ্জ্বলতা ফেরায়। এমনকি নখও ভালো রাখে। বিভিন্ন ধরনের শাকপাতা, বিটরুট, বেদানা, সব রকমের ডাল, কুমড়োর দানা ইত্যাদিতে পর্যাপ্ত আয়রন ও ফোলেট থাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বয়স ৩০ এর পর স্কিনকেয়ার নাকি ডায়েটে জোর দেওয়া জরুরি?

আপডেট সময় ১০:২০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬