ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

শিশু হৃদয়ের সন্ধানে অভিযান চলছে

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মুগদা থানার মান্ডা এলাকার খালে পড়ে নিখোঁজ তিন বছর বয়সী শিশু হৃদয়কে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ হওয়ার ১৭ ঘণ্টার মতো পেরিয়ে গেলেও এখনো শিশুটির সন্ধান মেলেনি।

শিশুটি খালপাড় এলাকায় পরিবারের সঙ্গে থাকত। তার বাবা কামাল হোসেন একজন রিকশাওয়ালা। রোববার বিকাল পাঁচটার দিকে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় শিশুটি। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না।

সোমবার সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন মাস্টার আলী আজম জানান, শিশুটিকে উদ্ধারের জন্য আমরা জোর তৎপরতা চালিয়ে যাচ্ছি। এখনো শিশুটির সন্ধান পাওয়া যায়নি। খালটিতে প্রচুর ময়লা থাকায় স্বাভাবিকভাবে কাজ করা যাচ্ছে না। ময়লা সরিয়ে কাজ করতে বেগ পেতে হচ্ছে। উদ্ধার অভিযানে মুগদা থানা পুলিশও সহযোগিতা করছে।

স্থানীয়রা জানান, গতকাল বিকাল পাঁচটার দিকে মুগদার ওই খালটির পাশে খেলছিল শিশুটি। এর এক পর্যায়ে সে খালে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক বলেন, জীবিত কিংবা মৃত অবস্থায় আমরা শিশু হৃদয়কে উদ্ধারের চেষ্টা করছি। শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। পাশাপাশি মুগদা থানা পুলিশও সহযোগিতা করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

শিশু হৃদয়ের সন্ধানে অভিযান চলছে

আপডেট সময় ০৪:৩২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭