ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত বেড়ে ২৭৬

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত বেড়ে অন্তত ২৭৬ জন হয়েছে। এ ছাড়া আহত হয়েছে তিন শতাধিক লোক। দেশটির তথ্যমন্ত্রীর বরাত দিয়ে আলজাজিরা এ খবর দিয়েছে। শনিবার দেশটির রাজধানী মোগাদিসুতে ভয়াবহ এ হামলার ঘটনা ঘটে।

তবে এখন পর্যন্ত কোনো গ্রুপ এ হামলার দায় স্বীকার করেনি। যদিও দেশটির আল শাবাব বিদ্রোহীরা সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত আন্দোলন করছে। এর আগে তারা অনেক হামলার দায় স্বীকার করেছে। তথ্যমন্ত্রী আদ্বির রহমান ওসমান রোববার এক টুইটার বার্তায় ওই হতাহতের কথা জানান। ভয়াবহ ওই হামলায় আশপাশের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনের ক্ষয়ক্ষতি হয়।

এই হামলাকে বর্বরোচিত উল্লেখ করে ওসমান জানান, তুরস্ক, ইথিওপিয়া ও কেনিয়াসহ বেশ কিছু দেশ চিকিৎসা সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে। এদিকে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মাদ আব্দুল্লাহি মোহাম্মাদ ফার্মাজো রোববার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

তিনি বলেন, ‘নিরাপরাধ মানুষের মৃত্যুতে আমার তিন দিনের শোক পালন করব, জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হবে। এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার এবং একত্রে প্রার্থনা করার। সন্ত্রাসীরা কখন জিততে পারবে না।’

টুইটারে দেওয়া ওই ঘোষণায় তিনি আহতদের এবং নিহতদের পরিবারকে সহযোগিতা করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান।মোগাদিসুর বাসিন্দারা বলছেন, এর আগে তারা এ ধরনের বিস্ফোরণের শব্দ কখনো শোনেননি। অন্যদিকে এ ঘটনার পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান কোনো প্রকার ব্যাখ্যা ছাড়াই পদত্যাগ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত বেড়ে ২৭৬

আপডেট সময় ০২:৫৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭