ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প মেট্রোরেলসহ গণপরিবহনে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জাপান মিরপুর কলেজের দেয়াল ধসে নিহত ২, আহত ৬ ট্রাম্পের স্ত্রীকে বিষ প্রয়োগে হত্যার পরিকল্পনা, নিশানায় ছেলেও স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে শুভেন্দু সরকার ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

ঢাকার জলাবদ্ধতা রোধে দখলকৃত জলাশয় পুনরুদ্ধারের পরামর্শ

অাকাশ জাতীয় ডেস্ক:

ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ঢাকার জলাবদ্ধতা রোধ করতে দখল করা জলাশয় জরুরী ভিত্তিতে পূনরুদ্ধার করার পরামর্শ দেয়া হয়েছে। সংসদ ভবনে আজ কমিটির সভাপতি মো. রেজাউল করিম হীরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।

কমিটির সদস্য ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মো. মকবুল হোসেন, এ,কে,এম মাঈদুল ইসলাম, জাহান আরা বেগম সুরমা এবং গাজী ম,ম, আমজাদ হোসেন মিলন সভায় অংশগ্রহণ করেন। সভায় কমিটির পক্ষ থেকে সিলেট ও পঞ্চগড়ের চা বাগান সরেজমিনে পরিদর্শন করার সুপারিশ করা হয়। এছাড়াও আগামী ডিসেম্বরের মধ্যে গাজীপুরের ভাওয়াল এস্টেট সরেজমিনে পরিদর্শনের সুপারিশ করা হয়।

সভায ভাওয়াল রাজ এস্টেট জমি ব্যবস্থাপনার সর্বশেষ অগ্রগতি কমিটিকে অবহিত করা হয়। এছাড়া সি,এস পরবর্তী জরিপসমূহে ভাওয়াল রাজ এস্টেট এর যে সমস্ত জমি ব্যক্তির নামে রেকর্ড হয়েছে তার বিস্তারিত বিবরণ প্রস্তুত করার সুপারিশ করা হয়। সভায় ভূমি মন্ত্রণালয়ের সচিব, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

ঢাকার জলাবদ্ধতা রোধে দখলকৃত জলাশয় পুনরুদ্ধারের পরামর্শ

আপডেট সময় ১২:৪৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭