ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বয়স বাড়লেও ত্বক থাকবে তারুণ্য, জেনে নিন উপায়

আকাশ নিউজ ডেস্ক:

বয়স বাড়লেও চিরকাল তারুণ্য ধরে রাখার মূলমন্ত্র লুকিয়ে আছে আমাদের দৈনন্দিন জীবনযাপন কিংবা অভ্যাসগুলোর মধ্যে। নিয়মিত সঠিক যত্ন নিলে ত্বকের জেল্লা ধরে রাখা অসম্ভব কোনো ব্যাপার নয়। আপনার প্রতিদিনের অভ্যাসেই ত্বক ভরপুর রাখতে পারে, এমন কিছু কার্যকরী উপায় জানা উচিত। প্রতিদিনের জীবনযাপনে তারুণ্য ধরে রাখার উপায় হচ্ছে— সানস্ক্রিন ব্যবহাব।

বাইরে বেরোন বা না বেরোন— প্রতিদিন সকালে অন্তত এসপিএফ৩০প্লাস সানস্ক্রিন ব্যবহার করুন। এটি ত্বককে অকালে বুড়িয়ে যাওয়া, রোদপোড়া ভাব ও বলিরেখা থেকে রক্ষা করে।

আর ভালো ঘুমের কোনো বিকল্প নেই। প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা ঘুম হলে ত্বক নিজে থেকেই পুনর্জ্জীবিত হয়। ঘুম কম হলে চোখের নিচে কালি পড়ে, মুখ নিস্তেজ লাগে এবং ত্বক দ্রুত বুড়িয়ে যায়। তাই নিয়মিত ঘুম খুবই প্রয়োজন। শুধু তাই নয়, খাওয়াদাওয়ার দিকেও নজর দেওয়া জরুরি। টাটকা ফল, সবজি, বাদাম এবং স্বাস্থ্যকর খাবার ত্বকের জন্য খুব ভালো। এগুলো ত্বকের ভেতর থেকে পুষ্টি জোগায়। অন্যদিকে অতিরিক্ত চিনি, তেল-মসলাযুক্ত বা জাঙ্ক ফুড ত্বকের ক্ষতি করে এবং দ্রুত বয়সের ছাপ ফেলে।

এ ছাড়া অভ্যাস হলো স্কিনকেয়ার রুটিনকে সহজ রাখা। অনেকেই নানা ধরনের প্রোডাক্ট একসঙ্গে ব্যবহার করেন, যা ত্বকের ক্ষতি করতে পারে। তার বদলে ক্লিনজার, ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন— এই তিনটি জিনিস নিয়মিত ব্যবহার করলেই যথেষ্ট। এতে ত্বক সুস্থ থাকে। দামি প্রসাধনী নয়, নিয়মিত ভালো অভ্যাসই ত্বককে সুন্দর রাখার আসল চাবিকাঠি। একটু যত্ন আর নিয়ম মেনে চললেই দীর্ঘদিন পর্যন্ত তরুণ ত্বক পাওয়া সম্ভব।

ত্বকের বয়স বাড়া একেবারেই স্বাভাবিক বিষয়। কিন্তু কিছু সহজ অভ্যাস যদি প্রতিদিনের জীবনে মেনে চলা যায়, তাহলে ত্বক অনেক দিন পর্যন্ত তরুণ ও সতেজ রাখা সম্ভব। খুব কঠিন কিছু নয়, দৈনন্দিন ছোট ছোট পরিবর্তনই এখানে সবচেয়ে বড় ভূমিকা নেয়।

প্রথমেই বলা দরকার সানস্ক্রিনের কথা। অনেকেই ভাবেন শুধু রোদে বের হলেই সানস্ক্রিন দরকার, কিন্তু আসলে তা নয়। সূর্যের ক্ষতিকর রশ্মি ঘরেও ত্বকের ক্ষতি করতে পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ অভ্যাস হলো শরীরকে ভেতর থেকে হাইড্রেট রাখা। অর্থাৎ দিনে পর্যাপ্ত পানি পান করা খুব জরুরি। এর পাশাপাশি ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক শুকিয়ে যায় না। ত্বক যত বেশি আর্দ্র থাকবে, ততই তা নরম ও টান টান দেখাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বয়স বাড়লেও ত্বক থাকবে তারুণ্য, জেনে নিন উপায়

আপডেট সময় ০৭:৪৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬