ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

চুল পড়া বাড়ে যেসব উপাদানের অভাবে

আকাশ নিউজ ডেস্ক:

চুল পড়া আজকাল খুবই সাধারণ সমস্যা। কিন্তু কখনও কখনও অতিরিক্ত চুল পড়া বা মাথায় ফাঁকা জায়গা তৈরি হওয়া শরীরের ভিতরে নানা ধরনের সমস্যার ইঙ্গিত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, সাধারণত পুষ্টির ঘাটতি হলে এ ধরনের সমস্যা দেখা দেয়। শরীর প্রয়োজনীয় পুষ্টি না পেলে চুলের বৃদ্ধি কমে যায়। তখন চুল দুর্বল হয়ে পড়ে। সাধারণত যেসব কারণে চুল পড়া বাড়ে-

প্রোটিনের অভাব:

চুল মূলত কেরাটিন নামক প্রোটিন দিয়ে তৈরি। এ কারণে শরীরে এই প্রোটিনের অভাব হলে চুলের গঠন দুর্বল হয়ে পড়ে। তখন চুল দ্রুত ঝরে পড়তে শুরু করে। প্রোটিন কম থাকলে নতুন চুল গজানোও ধীর হয়ে যায়।

আয়রনের ঘাটতি:

শরীরে আয়রনের ঘাটতি দেখা দিলে চুল পড়ে। নারীদের ক্ষেত্রে এ সমস্যা বেশি দেখা দেয়। আয়রন শরীরে রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে, যা চুলের গোড়ায় অক্সিজেন পৌঁছে দেয়। আয়রন কমে গেলে চুলের ফলিকল দুর্বল হয়ে পড়ে। তখন চুল পাতলা হতে থাকে।

ভিটামিন ডি-এর অভাব:

চুলের ফলিকলকে সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন ডি । এই ভিটামিনের ঘাটতি হলে নতুন চুল গজানোর প্রক্রিয়া ব্যাহত হয়। তখন ধীরে ধীরে চুল পড়া বাড়ে।

জ়িঙ্কের অভাব:

জ়িঙ্ক শরীরের টিস্যু মেরামত এবং চুলের বৃদ্ধি বজায় রাখতে সাহায্য করে। শরীরে এই উপাদানের অভাব হলে চুল পড়ার সমস্যা দেখা দেয়। এর পাশাপাশি খুশকি ও মাথার ত্বকের সমস্যাও দেখা দিতে পারে। এর ফলে চুল আরও দুর্বল হয়ে যায়।

বায়োটিনের ঘাটতি:

চুলের স্বাস্থ্য বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বায়োটিন। এটি শরীরে চর্বি ও প্রোটিনের সঠিক ব্যবহার নিশ্চিত করে, যা চুলকে মজবুত করে। এর অভাবে চুল ভঙ্গুর হয়ে যায়। তখন সহজেই চুল পড়ে যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এই পাঁচটি পুষ্টির ঘাটতি চুল পড়ার বড় কারণ হতে পারে। তবে শুধু চুল পড়া নয়, শরীরে এসব পুষ্টির ঘাটতি হলে শরীরের সামগ্রিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলে। তাই সমস্যা শুরুতেই চিহ্নিত করা জরুরি। সঠিক খাদ্যাভ্যাস, পুষ্টিকর খাবার এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিলে চুল হয়ে উঠবে প্রাণবন্ত, স্বাস্থ্যোজ্জ্বল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুল পড়া বাড়ে যেসব উপাদানের অভাবে

আপডেট সময় ০৭:২৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬