ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৮ অক্টোবর দেশে ফিরছেন খালেদা জিয়া

অাকাশ জাতীয় ডেস্ক:

তিন মাস লন্ডন সফর শেষে আগামী ১৮ অক্টোবার বুধবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিন বিকাল ৫টা ৪৫ মিনিটে তিনি এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

শায়রুল কবির খান বলেন, ‘বুধবার দলের চেয়ারপারসনকে বিমানবন্দরে শুভেচ্ছা জানাবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এ সময় দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা-কর্মীরাও উপস্থিত থাকবেন।’

প্রসঙ্গত, খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে শুক্রবার বাংলা ট্রিবিউনে ‘‘চিকিৎসকের ‘ছাড়পত্র’ নিয়ে শিগগিরই দেশে ফিরছেন খালেদা জিয়া’’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়েছে। ওই সংবাদে উল্লেখ করা হয়েছে, খালেদা জিয়া দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। চিকিৎসকদের ‘ছাড়পত্র’ পেলে তিনি কয়েকদিনের মধ্যেই দেশে ফিরবেন। এ প্রসঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘চিকিৎসা শেষ হলে খালেদা জিয়া শিগগিরই দেশে ফিরবেন।’

এ বিষয়ে দলটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘লন্ডনে চিকিৎসকের অ্যাপয়েনমেন্ট থাকায় দেশে ফিরতে দেরি হচ্ছে খালেদা জিয়ার। তার বয়স ৭২/৭৩। স্বাভাবিকভাবেই তিনি অসুস্থ হবেন। তার পা, হাঁটু ও চোখের অসুস্থতা আছে। চিকিৎসা শেষ হলে দ্রুত তিনি দেশে ফিরবেন।

উল্লেখ্য, চলতি বছরের ১৬ জুলাই (শনিবার) খালেদা জিয়া লন্ডন যান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১৮ অক্টোবর দেশে ফিরছেন খালেদা জিয়া

আপডেট সময় ১১:১৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭