ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোববার বিএনপির সাথে ইসির সংলাপ

অাকাশ জাতীয় ডেস্ক:

নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সঙ্গে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

কমিশনের সংলাপসূচি অনুযায়ী রোববার বেলা ১১টায় বিএনপির সঙ্গে বসার কথা রয়েছে। আগামী ১৮ অক্টোবর সকাল ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসবে ইসি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসি ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী এ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। গত ৩১ জুলাই নাগরিক সমাজের প্রতিনিধি, ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যমের প্রতিনিধি সঙ্গে সংলাপে বসে ইসি। এরপর ২৪ আগস্ট থেকে কমিশনে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। এ পর্যন্ত ৩২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে ইসি।

আগামী ১৬ সকাল ১১টায় কৃষক শ্রমিক জনতা লীগ ও বিকেল ৩টায় বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), ১৮ অক্টোবর সকাল ১১টায় আওয়ামী লীগ, ১৯ অক্টোবর সকাল ১১টায় জাতীয় পার্টি-জেপি ও বিকেল ৩টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সঙ্গে কমিশন সংলাপে বসবে।

এরপর ২২ অক্টোবর নির্বাচন পর্যবেক্ষক, ২৩ অক্টোবর নারী নেত্রী এবং ২৪ অক্টোবর নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ সূচি নির্ধারণ করেছে ইসি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোববার বিএনপির সাথে ইসির সংলাপ

আপডেট সময় ১০:২৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭